শিরোনাম
গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কৃতি সাংবাদিক আজিজুল পারভেজ করোনামুক্ত

Coder Boss / ৯০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

Manual3 Ad Code
এম. এম আতিকুর রহমানঃ
দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক বিয়ানীবাজারের কৃতি সন্তান সাংবাদিক আজিজুল পারভেজ করোনা আক্রান্ত ছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে ঢাকার বাসায় রয়েছেন। প্রথমে উপসর্গ দেখা দিলে ২৯ মে করোনার নমুনায় পজেটিভ আসে। বাসায় স্ত্রীসহ আইসোলেশনে ছিলেন। দ্বিতীয় ও তৃতীয় নমুনা নেগেটিভ আসায় তিনি বর্তমানে সুস্থ্য। নিজের করোনাকালিন অভিজ্ঞতা ও স্বজন প্রিয়জনদের মধ্যে আতংক না ছড়িয়ে নিয়েছেন চিকিৎসা। মেনে চলেছেন স্বাস্থ্যবিধি। নিম্নে ফেসবুকে তাঁর স্ট্যাটাস পাঠকদের জন্য হুবহুব  তুলে ধরা হলো। ”করোনাকালীন প‌রি‌স্থি‌তি‌তে চার‌দিকে এত ভয়, আতঙ্ক, হতাশা বিরাজ কর‌ছে; তাই বিষয়‌টি সবাই‌কে জানাই‌নি। স্বজন‌দের ম‌ধ্যে উ‌দ্বেগ ছড়াতে চাই‌নি। ঈ‌দের ঠিক আ‌গে ২২ মে রাত থে‌কে আমার জ্বর, স‌র্দি ও ঠান্ডা ভাব দেখা দেয়। ম‌নে ক‌রেছিলাম সিজনাল সমস্যা। ডাক্তার‌দের পরামর্শ নেই। অ‌ফিস ক‌রে‌ছি, ক‌লি‌কের ক‌রোনা প‌জি‌টিভ রি‌পোর্ট এ‌সে‌ছে এটা জানার পর সবাই আই‌সো‌লেশ‌নে থাকার পরামর্শ দেয়। সেভা‌বেই থাক‌তে শুরু ক‌রি। স্ত্রীও আই‌সো‌লেশ‌নে থা‌কে। বাড়‌তি সতর্কতার কারণ, বাসায় ব‌য়োবৃদ্ধ মা আ‌ছেন। দুই‌টি সন্তান ও এক‌টি মে‌য়ে আ‌ছে আমা‌দের স‌ঙ্গে। এ অবস্থায় আমা‌দের বাসায় এবার ঈদ আ‌সে‌নি। জীব‌নে এই প্রথম ঈ‌দ ‌গ্রামের বা‌ড়ির বাই‌রে থাকা। কি হয় না হয়, একটা ভ‌য়ের ম‌ধ্যে সময়টা কা‌টে। ক‌রোনা টেস্ট করাই ২৯ মে। রি‌পোর্ট প‌জি‌টিভ আ‌সে। তার পর ৬ ও ১৩ জুন টেস্ট ক‌রি‌য়ে‌ছি তা‌তে নে‌গে‌টিভ এ‌সে‌ছে। সংক‌টে কা‌ছে পা‌বো এমন ক‌য়েকজন স্বজন‌কে অসুস্থতার খবর জা‌নি‌য়ে‌ছিলাম। তারা প্র‌তি‌নিয়ত খোঁজ নি‌য়ে‌ছেন, সাহস যু‌গি‌য়ে‌ছেন। তা‌দের প্র‌তি কৃতজ্ঞতার শেষ নেই। অসুস্থ এ খবরটা শু‌নে ছোটভাই সা‌য়েম সুদূর আ‌মে‌রিকা থে‌কে যখন Pulse oximiter, Spirometer, N 95 মাস্ক, ভিটা‌মিন সি, জিন্ক পা‌ঠি‌য়ে দিল; এই ভা‌লোবাসার প্র‌তিদান কিভা‌বে দেব? ভরসা ছিল, জীব‌নে ক‌রো ক্ষ‌তি ক‌রি‌নি, ক‌খ‌নো হারাম স্পর্শ ক‌রি‌নি, আল্লাহ আমা‌কে ক‌ঠিন পরীক্ষায় ফেল‌বেন না। সৃ‌ষ্টিকর্তার প্র‌তি শুক‌রিয়া, তি‌নি রক্ষা ক‌রে‌ছেন। স‌র্বোচ্চ সতর্কতা অবলম্বন ক‌রে‌ছি। তার পরও সংক্র‌মিত হলাম। একটা উপল‌ব্দি হ‌লো, একা ভা‌লো থাকার উপায় নেই, সবাই‌কে নি‌য়েই ভা‌লো থাক‌তে হ‌বে। মানুষ, প‌রি‌বেশ-প্র‌কৃ‌তি, জীবজন্তু সবাই‌কে বাঁ‌চিয়েই পৃথিবীটাক্ভো‌লো রাখ‌তে হ‌বে। সবার জীবন মঙ্লময় হোক। সবাই আ‌শির্বাদ রাখ‌বেন।’’ আজ বিকেলে সাংবাদিক আজিজুল পারভেজ এর ছোট ভাই সুইডেন প্রবাসী আমিনুল ইসলাম রুমান জানান, বর্তমানে তিনি সুস্থ হয়ে ঢাকার বাসায় রয়েছেন। তিনি দেশ বিদেশের সকলের কাছে দুয়ার আবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code