শিরোনাম
আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ?
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ানীবাজারে হচ্ছে না এবার রথযাত্রা

Coder Boss / ৮৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

Manual2 Ad Code
অলিউর রহমান, স্টাফ রিপোর্টার :- করোনা পরিস্থিতিতে বাতিল ঘোষণা করা হয়েছে বিয়ানীবাজারের রথযাত্রা। আগামী ২৩ জুন প্রথম রথযাত্রার তারিখ থাকলেও বাসুদেব আঙ্গিনার রথ এবার আর হচ্ছেনা। সংশ্লিষ্টদের সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। বাসুদেব অঙ্গনে খৃষ্টীয় ৭ম শতাব্দী থেকে শঙ্খচক্র, গদাপদ্মধারী ( চতুর্ভুজ) ত্রিবিক্রম বিষ্ণু পুজিত হচ্ছেন এবং তথকালীন সময় থেকে বিয়ানীবাজার উপজেলার শ্রী শ্রী বাসুদেব অঙ্গনে প্রতি বৎসর আষাঢ় মাসে বাসুদেবের প্রথম রথযাত্রা ও এক সপ্তাহ পরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবার আর বাসুদেবের রথের রশিতে পড়বে না টান । রথযাত্রা উপলক্ষে ঠাকুর দিঘীর চতুুরপারে বসে ঐতিহ্যবাহী রথযাত্রা মেলা। দুর-দুরান্ত আগত অনেক দোকানীরা আগে থেকে তাদের পসরা সাজিয়ে রথযাত্রা মেলায় অংশ নিতেন। রথযাত্রা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে বহু পন্ডিত ও ভক্তজনের সমাগম ঘটে । রথের দিন বিকাল ৪ টায় ভক্তগন কাঠের রথে করে খোল, করতাল বাজিয়ে, হরিনাম কীর্তন করে বাসুদেব বিগ্রহকে নিয়ে ঠাকুর দিঘীর চতুরপার প্রদক্ষিণ করেন। বাসুদেব সেবক সংঘের সভাপতি অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ জানান, করোনার কারণে আমরা কমিটি বসে রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি এই দিন (রথের দিন) যথা সময়ে বাসুদেব বিগ্রহকে মন্দিরের থেকে বের করে রথের স্থানে ( যেখান থেকে রথটান শুরু হয়) এনে রাখা হবে। ভক্তরা দুরত্ব বজায় রেখে সাস্থ্য বিধি মেনে বাসুদেব দর্শন করতে পারবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code