শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সংকটে মানবিকতায় মানুষের আস্থা’ : ত্রাণ বিতরণকালে সাবেক এমপি হাবিব।

Coder Boss / ৮০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা জেলাপ্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন- ‘করোনাভাইরাসের দুর্যোগকালে দেশে যখন গরিব ও ছিন্নমূল মানুষ দু’মুঠো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। নানান সীমাবদ্ধতা আর সংকটের মধ্যেও সামর্থ্য অনুযায়ী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখে মানবিক কাজ করে চলেছে নেতাকর্মীরা। সংকটকালে বিএনপি মানুষের আস্থা অর্জন করেছে।’
কলারোয়ার ৭নং চন্দনপুর ইউনিয়নে অসহায় ও দারিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার (২৪ জুন) সকালে গয়ড়া বাজারস্থ চন্দনপুর হাইস্কুল চত্বরে ওই ত্রাণ বিতরণ করা হয়। চন্দনপুর ইউনিয়ন বিএনপি এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সুপার সাইক্লোন আম্ফান ও মহামারী করোনা ভাইরাসের কারণে ৩৩০ জন ক্ষতিগ্রস্ত অসহায় ও দারিদ্র মানুষের মাঝে প্যাকেট প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।
দলটির স্থানীয় নেতাকর্মীদের অর্থায়ন ও সহযোগিতায় খাদ্যসামগ্রী সংগ্রহ করে মঙ্গলবার রাতেই ওই প্যাকেট প্রস্তুত সম্পন্ন করা হয় বলে এ কাজে শ্রম দেয়া কয়েকজন জানান।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিব আরো বলেন- ‘কোভিড-১৯ এর মতো মহাদুর্যোগ মোকাবিলায় সরকারের একের পর এক ভুল, আত্মঘাতি ও সমন্বয়হীন সিদ্ধান্ত আর পদক্ষেপে আজ হাজার হাজার মানুষ মৃত্যুমুখে। করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। প্রয়োজনীয় মাত্রায় পরীক্ষার সুযোগ না থাকায় সংক্রামণের নানা উপসর্গ নিয়েই হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক সংক্রামণ জ্যামিতিক হারে বেড়ে চলেছে।’
করোনা প্রতিরোধে সকলকে সচেতন, সুরক্ষিত ও নিরাপদ থাকার আহবান জানান সাবেক এমপি হাবিব।
ত্রাণ বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক সরদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, উপজেলা কৃষক দলের সভাপতি আরশাফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা ছাত্রদল নেতা তাওফিকুর রহমান সঞ্জু, এস এম মোস্তাক, রুহুল আমিন খোকন, তালা উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান, চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র সহ.সভাপতি কলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হেলাল আনছারী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, বিএনপি নেতা ডাক্তার কবিরুল ইসলাম, ইয়াসিন আলী, আনছারুল হক, মশিউর রহমান, ইমানুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক শফিউল আজম শফি, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, যুবদল নেতা সাজউদ্দীন খোকা সহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code