শিরোনাম
সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে প্রধানমন্ত্রীর উপহার সুরমা চা বাগান শ্রমিকদের মাঝে বিতরণ

Coder Boss / ৮৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:

Manual5 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নের বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র নৃ-গোষ্ঠির মধ্যে আজ সুরমা চা বাগানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে সুরমা চা বাগানের ১২শ চা শ্রমিকের মাঝে ১৫ কেজি চাল বিতরণ করা হয়। সুরমা চা বাগানের ব্যবস্থাপক এম এ কাসেম বলেন,করোনার প্রাদুর্ভাবের কারণে চা বাগানে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিয়েছে। নিম্ন আয়ের বহু শ্রমিক অভাব অন্টনের মধ্যে দিনাতিপাত করছে।এই মুহুর্তে মাধবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসনূভা নাস্তারান জেলা প্রশাসকের নির্দেশে চা শ্রমিকদের জন্য চাল দেওয়াতে অনেক উপকার হয়েছে। চাল বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,সিনিয়র সহকারি ব্যবস্থাপক মলয় দেব রায়,জাকির হোসেন,কমল সরকার,মিরন হোসেন, ইউ/পি সদস্য লতিফ হোসেন, ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌড়। ভ্যালী সভাপতি বলেন: চা-বাগানগুলোতে সাধারণত এক পরিবার থেকে একজনই চা-বাগানে কাজ করেন এবং তার দৈনিক আয় ১০২ টাকার নগদ মজুরি ও কিছু রেশন সুবিধা। কিন্তু, পাঁচ সদস্যের পরিবারের পক্ষে এইটুকু দিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। প্রায় চা-বাগানে যত শ্রমিক তার থেকেও বেশি মানুষ ঠিকাদারের মাধ্যমে বা নিজেরা কাজ খুঁজে প্রতিদিন রোজগার করেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code