শিরোনাম
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমানা

Coder Boss / ৭৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

Manual8 Ad Code

শেখ অা্বুমুছা  সাতক্ষীরা  জেলাপ্রতিনিধি-সাতক্ষীরার ;আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে বাগদা চিংড়িতে  অপদ্রব্য পুশসহ বিভিন্ন অপরাধে ১০ ব্যক্তিকে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর গ্রামে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে পুশকৃত মাছ জব্দ করে বিনষ্ট করাসহ ৪ ব্যবসায়ী কমলাপুর গ্রামের করিম ঢালীর পুত্র নুর হোসেন ঢালীকে ১হাজার টাকা, একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র আলতাফ হোসেনকে ১হাজার টাকা, কালিপদ মন্ডলের পুত্র ভোলনাথ মন্ডলকে ১হাজার টাকা ও কাশেম শেখ এর পুত্র কামরুল শেখকে ৫০০ টাকা জরিমানা করেন। অপরদিকে, ভোক্তা অধিকার আইনে বুধহাটা গ্রামের আনিছুর রহমানের পুত্র রনি হোসেনকে ৩ হাজার টাকা, হেলমেট না পরার অপরাধে গোয়ালডাঙ্গা গ্রামের আঃ খালেকের পুত্র ডালিমকে ২০০ টাকা, গোদাড়া গ্রামের আঃ রউফের পুত্র মুকুল হোসেনকে ১০০ টাকা জরিমানা করেন। এছাড়াও শীতলপুর মোড় থেকে মাস্ক না পরার অপরাধে আঃ রহিমের পুত্র ফিরোজকে ৫০টাকা, জাহাঙ্গীর গাজীর পুত্র সাইদকে ৫০টাকা ও জাহাঙ্গীরের পুত্র জাহিদকে ১০০ টাকা জরিমানা করা হয়। এসময় সর্বমোট ১০ ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়, পুশ না করার জন্য সকলকে সচেতন করা হয়, সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানানো হয় এবং বিকাল ৪টার পর থেকে ঔষধের দোকান ব্যতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখা সহ অহেতুক ঘোরাফেরা না করার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট মীর আলিফ রেজা। পৃথক পৃথক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এসময় মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্যবৃন্দ ও অফিস সহকারী আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code