শিরোনাম
অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচিত শিশু সিয়াম হত্যা মামলার আসামী গ্রেফতার,পুলিশ সুপারের প্রেস ব্রিফিং।

Coder Boss / ৯৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual1 Ad Code

মাহে আলম, কুড়িগ্রাম, প্রতিনিধিঃ

Manual1 Ad Code

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচিত শিশু সিয়াম হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার দ্বায় স্বীকার করে সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন আসামী রাশেল মিয়া।
এ সংক্রান্তে আজ পুলিশ সুপার , কুড়িগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম জানান গত রোববার উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলীটারী গ্রামের আলোচিত শিশু সিয়াম হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে ওই এলাকার জহুরুল হকের ছেলে রাশেল মিয়া (১৫)সহ আরও ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। এতে ওই নির্মম হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করেন রাসেল মিয়া। পরে গতকাল সোমবার পুলিশি হেফাজতে তাকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় নিজে হত্যা ও বলাৎকারের দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেন। উল্লেখ্য, গত ২০শে জুন শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তি ধর্মপুর তেলীটারী গ্রামে ছলিমুদ্দিনের পাট ক্ষেত থেকে নিখোজের ২০ ঘন্টা পর একই এলাকার জায়দুল মিস্ত্রির ছেলে সিয়াম (৬) নামের শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের এক সপ্তাহের তদন্ত শেষে ঘাতক রাশেলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ নবিউল হাসান জানান, আসামী কর্তৃক শিশু সিয়ামকে বলাৎকারের পর সে তার পরিবারকে বলে দিবে এই কথা বলায় তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছে তার চাচাতো ভাই দশম শ্রেনীর ছাত্র রাসেল মিয়া।পুলিশ সুপার তার বক্তব্যে এই ধরনের ঘটনা প্রতিরোধে স্কুল কলেজে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, ধর্মীয় অনুশাসনের চর্চা এবং ছেলে বা মেয়ে শিশুদের যৌন হয়রানী রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানান।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code