শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন ট্যাংকলরি শ্রমিকরা

Coder Boss / ৮৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি:: সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর শ্রমিকদের উপর হামলা ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ জুন) মঙ্গলবার বিকালে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের পিরোজপুরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ট্যাংকলরি শ্রমিকদের উপর দক্ষিণ সুরমা ও সিলেট রেলওয়ে থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহার না করা হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবো আমরা। ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, রেলওয়ে সিলেটের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আকবর হোসেন মজুমদারকে রেলওয়ে কলোনী মসজিদ সংলগ্ন পরিত্যক্ত ভূমিতে ট্যাংকলরি রাখা বাবদ প্রতি মাসে ৩০ হাজার টাকা ভাড়া দিয়ে আসছি। বিগত কয়েক দিন যাবৎ ৩০ হাজার টাকা স্থলে ৫০ হাজার টাকা ধার্য করে চাপ দিচ্ছেন আকবর হোসেন মজুমদার। শ্রমিকগণ এত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে প্রকৌশলী আকবর হোসেন মজুমদার গত ২৯ জুন সোমবার বেলা ১১টায় লরি রাখাকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে শ্রমিকরা আহত হন। বক্তারা বলেন, শ্রমিকদের মেরে আহত করেও ক্ষান্ত হয়নি প্রকৌশলী। উল্টো শ্রমিকদের উপরে দক্ষিণ সুরমা ও সিলেট রেলওয়ে থানা মামলা দায়ের করেছেন। বক্তারা অনতিবিলম্বে সাজানো মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যতায় সর্বস্তরের শ্রমিকদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ইউনুস মিয়া, নবির হোসেন, মখতজিল হোসেন, কাপ্তান মিয়া, সাহেদ মিয়া, সহ-সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাপ খান, লাইন সম্পাদক কবির খান, কার্যকারী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল। শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা লুৎফুর, রাজিব, হান্নান, প্রদীপ, সুহেল, লিটন, চেরাগ আলী, লোকমান, শাহীন, মাহিন, কবির, জমির, আলাল, হান্নান, বিধান, শংকর, আউয়াল, কাদির, মুজিব, মতছির, উছমান, আলমাছ, আব্দুর হাই ও রনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code