শিরোনাম
দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝুঁকি বাড়ছে ধর্মপাশায়,করোনার পরীক্ষার ফলাফল পেতে দেরি ।

Coder Boss / ৮৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

Manual4 Ad Code

লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় করোনার নমুনা দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মানুষজন করোনার পরীক্ষার ফলাফল জানতে পারছেন না। যথাসময়ে কোভিড ১৯পরীক্ষার ফলাফল না পাওয়ায় এ নিয়ে ভুক্তভোগী মানুষজনদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পাশপাশি করোনায় সংক্রমণের ঝুঁকিও দিন দিন বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় গত ৪ এপ্রিল থেকে করোনার নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। প্রথম করোনারোগী শনাক্ত হয় ২৮এপ্রিল। এ উপজেলায় গত ২০জুন ১৮জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Manual6 Ad Code

সেখান থেকে গত২৮জুন রাতে ইমেইলের মাধ্যমে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকারকে জানানো হয়েছে যে, এই ১৮জনের মধ্যে সবার ফলাফল নেগেটিভ এসেছে। এ ছাড়া গত ২৪জুন ৫জনের নমুনা সংগ্রহ করে তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও সেখান থেকে এখনো এগুলোর ফলাফল আসেনি।ফলাফল না পেলেও আজ মঙ্গলবার আরও১৮জনের নমুনা সংগ্রহ করে তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করার শর্তে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন এক জনপ্রতিনিধি বলেন, করোনার নমুনা দেওয়ার পর ফলাফল পেতে এক সপ্তাহ বা তারও বেশি সময় পার হয়ে যাচ্ছে। জনগণের স্বাস্থ্যসেবার নামে এটি হটকারিতা ছাড়া আর কিছুই নয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন,এ উপজেলায় গতকাল সোমবার পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত ৩৮০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৩৫৭জনের ফলাফল পাওয়া গেছে।

Manual3 Ad Code

এই ৩৫৭জনের মধ্যে ১৯জন কোভিড ১৯ সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ১৮জনই করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। বাকি একজন হোম আইসোলেশনে রয়েছেন। করোনা পরীক্ষার ফলাফল পেতে এক সপ্তাহ বা তারও বেশি সময় পার হওয়ায় করোনায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুনতাসির হাসান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। করোনার ফলাফল পেতে দেরি হলে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়বে এটাই স্বাভাবিক। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code