শিরোনাম
অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

Coder Boss / ৮৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধ- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের সামনের সড়কে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই পক্ষের সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ওইদিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা্ গেছে,উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রামের বাসিন্দা তানভীর মিয়া(১৪) সাইকেল যোগে আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নিজ বাড়ি থেকে পাশের গাছতলা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু ওই সাইকেলে কোনো ঘন্টি ছিল না। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তানভীর গাছতলা বাজারের সামনের সড়কে পৌঁছলে ওই সড়কের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে থাকা শাওন মিয়া(১৮) কে সড়কের এক পাশে সরে যেতে বলে। এতে শাওন মিয়া উত্তেজিত হয়ে পড়লে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক র্পযায়ে দুজনের মধ্যে সংঘর্ষ বেধে গেলে কমর উদ্দিন (৪০),নূর উদ্দিন (৫০),জালাল উদ্দিন (৬০),তানভীর মিয়া (১৪),শাওন মিয়া(১৮),মুজাহিদ (১৮)সহ সাতজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ওইদিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে কমর উদ্দিন,নূর উদ্দিন ও জালাল উদ্দিনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা সাময়িক চিকিৎসা নিয়েছেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code