শিরোনাম
জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশায় নদীগর্ভে বিলিন হচ্ছে এক কৃষকের বোরো জমি

Coder Boss / ৮১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা বাজারের পূর্বপাশে থাকা মনাই নদী থেকে অবৈধভাবে একটি ড্রেজার মেশিন বসিয়ে সেখান থেকে সপ্তাহ খানেক ধরে মাটি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিবুর রহমান এতে জড়িত রয়েছেন। ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের ফলে স্থানীয় এক কৃষকের ফসলি জমির ক্ষতি হচ্ছে। এ নিয়ে গত ২৩জুন সহকারী কমিশনারের (ভূমি) কাছে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আল আমিন নামের এক কৃষক লিখিতভাবে অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত ওই কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা বাজারের পূর্বপাশ লাগোয়া মনাই নদীটি রয়েছে। গত ১০-১২দিন ধরে ওই ইউনিয়নের বংশীকুণ্ডা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আজিবুর রহমান ওই নদীতে একটি ড্রেজার মেশিন (খননযন্ত্র) বসিয়ে লোকজন নিয়োজিত করে সেখান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করিয়ে আসছেন। উত্তোলন করা মাটি বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদ লাগোয়া ওই ইউপি সদস্যদের মালিকানা জায়গার গর্তে ফেলে নতুন ভিটে তৈরি করছেন।

Manual8 Ad Code

প্রশাসনের অনুমতি না নিয়ে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করায় ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এক কৃষকের ফসলি জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে। উপজেলার নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আল আমিন (৪৫) বলেন, মনাই নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করায় নদী লাগোয়া আমার ফসলিজমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সাবেক ইউপি সদস্য আজিবুর রহমান এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি লোকজন নিয়োজিত করে এই কাজ করাচ্ছেন। আমি এ নিয়ে গত ২৩জুন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছি। সাবেক ইউপি সদস্য আজিবুর রহমান বলেন, ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করার কাজে আমার কোনোধরণের সম্পৃক্ততা নেই। আমাদের ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ ওই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করাচ্ছেন। তাঁর কাছে ফোন করলে বিষয়টি জানতে পারবেন। বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন, আমাদের ইউনিয়নের বংশীকুণ্ডা বাজারের পূর্বপাশের সড়কটি মেরামতের জন্য জনস্বার্থে ওই নদী থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। প্রশাসনের কারও অনুমতি নিইনি, তবে দ্রুত এ নিয়ে কথা বলব। কোনো কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি খেয়াল রাখা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব বলেন, ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে যারাই জড়িত থাকুক না কেন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code