শিরোনাম
সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পথচারীর প্রতি ছাতকের পুলিশ কর্মকর্তার মানবিকতা

Coder Boss / ৬৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual8 Ad Code
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে নভেল করোনা ভাইরাস মোকাবেলায় ছাতক থানার সকল পুলিশ কর্মকর্তা/সদস্যরা একের পর এক প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন। এমন একটি ঘটনা গতকাল রাতে ছাতকের গোবিন্দগঞ্জ রোড তাজপুর পয়েন্টে ঘটলো। তখন আনুমানিক রাত ১১:৩০ এর দিকে ছাতক থানার পুলিশ টহলরত অবস্হায় রাস্তায় এক মহিলাকে পরে থাকতে দেখেন। শারীরিক ভারসাম্যহীন এই নারী আঘাতপ্রাপ্ত ছিলেন এবং পা দিয়ে রক্ত বাহির হচ্ছিলো বলে জানাযায়। টহলরত পুলিশের এএসআই শাহজামাল আহমদ রিপন গাড়ী থেকে নেমে রাস্তায় পরে থাকা মহিলাকে দেখতে পান, আশে-পাশের কেউ মহিলার এই অবস্থা দেখে ধারে কাছেও যাচ্ছিল না। কিন্তুু সাহসী ও মানবতাবাদী দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা এএসআই শাহজামাল আহমদ রিপন নিজের হাতে তুলে মহিলাকে সিএনজি গাড়ীতে করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্হা করেছেন। শুধু তাই নয় মহিলার চিকিৎসা বাবদ দিয়েছেন নগদ টাকাও। ছাতক থানা পুলিশের এই চৌকশ কর্মকর্তা মানবিকতার পরিচয় দিয়ে বর্তমান করোনা ভাইরাস পরিস্হিতিতে তার মানুষের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এএসআই শাহজামাল আহমদ রিপন। ছাতক থানার মানবিক এই পুলিশ কর্মকর্তা এএসআই শাহজামাল আহমদ রিপন বলেন, ছাতক থানার ওসি মো. মোস্তফা কামালের নেতৃত্বে আমরা ছাতকবাসীর সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য কাজ করে যাচ্ছি। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছুই চোখের সামনে ভেসে উটে। অাজকের ঘটনা অতিতের থেকে ভিন্ন। তাই মানবিক বিবেচনায় মহিলাকে কিছুটা হলেও সহযোগীতা করতে পেরে খুবই অানন্দিত। আমরা পুলিশ সদস্যরা জনগনের সেবক হিসেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। অামাদের মধ্যে সব সময় মানবতাবোধ কাজ করে। মানুষ হিসেবে আমাদের উচিত অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং যথাসাধ্য  সহযোগিতা করা।

আমার দ্বায়িত্ববোধ থেকেই আমি মহিলাকে সহযোগীতা করার চেষ্টা করেছি মাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code