শিরোনাম
বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পলিথিন ব্যবসায়ীর সংঘর্ষ ফলোআপ-বড়লেখায় সংঘর্ষের ঘটনায় ২ মামলায় ৩ আসামী গ্রেফতার

Coder Boss / ৭৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় পলিথিন আটকের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আজ দুটি মামলা হয়েছে। আজ ৩ জুলাই শুক্রবার বিকেলে দুই মামলার এজাহারনামীয় তিন আসামিকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- পৌরসভার গাজিটেকা গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র সুমন আহমদ (২৪) নয়ন আহমদ (২২) ও আবুল হোসেন (২৭)।

Manual1 Ad Code

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জুলাই) স্থানীয় প্রশাসন পৌর শহরের বিভিন্ন স্থান থেকে মজুদ করা প্রায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। এর মধ্যে মামলার প্রধান আসামি সাইদুল ইসলামের পারিবারিক মালিকানধীন রেলওয়ে স্টেশন রোডস্থ শাহজালাল শপিং সিটি থেকেও পলিথিন উদ্ধার করে প্রশাসন। এ ঘটনার পর থেকে আসামিরা শামীম আহমদকে (মামলার বাদী) সন্দেহ করছিলেন। তাদের ধারণা শামীম আহমদ পুলিশকে তথ্য দিয়ে পলিথিনগুলো ধরিয়ে দিয়েছেন। এ আক্রোশে বৃহস্পতিবার সকালে উত্তর চৌমুহনী এলাকায় শামীম আহমদকে কুপিয়ে জখম করে আসামীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শামীম আহমদের উপর হামলার খবর পেয়ে তার ভাই যুবলীগ নেতা জসিম উদ্দিনসহ স্বজনরা ঘটনাস্থলে গেলে বেলা ১টার দিকে উভয় পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে জসিমসহ উভয় পক্ষে প্রায় ১২জন আহত হন। পরে জসিম উদ্দিনসহ কয়েকজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

Manual8 Ad Code

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষের খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। তিনি থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হককে সাথে নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষের ঘটনায় আহত শামীম আহমদ বাদী হয়ে ১৮ জনের ও জসিম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। দুটি মামলায় শাহজালাল শপিং সিটির মালিক সাইদুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। মামলার পর শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ উল্লেখিত ৩জনকে গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক মামলার সত্যতা নিশ্চিত করে আজ ৩ জুলাই বিকেলে বলেন- সকালের হামলার ঘটনায় একটি ও দুপুরের ঘটনায় আরও একটি করে দুটি মামলা হয়েছে। পৃথক দুটি মামলায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code