শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উপ-নির্বাচনে কেউ করোনায় মারা গেলে তার দায় নির্বাচন কমিশনের নয়, বগুড়ায় সিইসি

Coder Boss / ৯১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

Manual2 Ad Code

বগুড়া ব্যুরো:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংক্রমণ ঝুঁকি মাথায় রেখেই বাধ্য হয়ে উপ-নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। শনিবার বিকেলে বগুড়া-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

Manual1 Ad Code

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে এই সভা শুরু হয়। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ বক্তব্য দেন।

Manual6 Ad Code

সভাশেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, সংসদ নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। সে কারণে বন্যা এবং করোনা মাথায় রেখেই বাধ্য হয়ে এই নির্বাচনের আয়োজন করতে হচ্ছে।

Manual4 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনের সময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাবে না। ভোটারদেরকে নিজেদের সাবধানতা বাড়াতে হবে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।

১৪ জুলাই বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবার কথা রয়েছে। সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা মিলিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন। নির্বাচনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুই উপজেলার ২৫টি ভোটকেন্দ্র শনিবার পর্যন্ত বন্যা কবলিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা।

ইউএইস/

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code