শিরোনাম
মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন 
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-১

Coder Boss / ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

Manual2 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে ৷ এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৷

Manual4 Ad Code

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নির্দেশনায় উপ-পরিদর্শক পিন্টু লাল দাস ও ফজলে রাব্বি সংগীয় পুলিশ ফোর্স নিয়ে পৌরসভার সাবদিয়া মাদ্রাসাপাড়ার শিক্ষক আবু তালেবের দ্বিতীয় তলা ভবনের নিচ তলায় অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল খাঁ’র ছেলে চিহ্নত মাদক ব্যবসায়ী হাসিবুর রহমান ডালিমকে (২৫) গ্রেফতার করে ৷ ওই সময় তার ভাড়াটিয়া বাসা তল্লাসী করে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ৷ সহযোগী আসমীর বড় ভাই একাধিক মাদক মামলার আসামী আলমগীর হোসেন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে ৷

Manual5 Ad Code

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন, হাসিবুর রহমান ডালিম একজন চিহ্নত মাদক ব্যবসায়ী, মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় ৷ এঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৷ আসামীর বড় ভাই আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ৷ তাকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে ৷ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামী হাসিবুর রহমান ডালিমকে আদালতে সোপর্দ করা হয়েছে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code