শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের বানিয়াচঙ্গে মাদকের টাকার যোগান দিতেনা পারায় মাকে কুপিয়ে হত্যার চেষ্টা।।

Coder Boss / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি )

হবিগঞ্জের বানিয়াচঙ্গে মাদকের টাকার যোগান দিতে না পারায় গর্ভধারিনী মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কুলাঙ্গারপুত্র ছাদী মিয়া (১৯)। এসময় বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলায় প্রাণেরক্ষা পান মা মুর্শেদা খাতুন। পরে এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মি’র ভ্রাম্যমান আদালতে কুলাঙ্গার ছাদীকে ৬ মাসের কারাদন্ডসহ ৫শ টাকা জরিমানা করা হয়। ৫ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি এ সাজা দেন।

Manual2 Ad Code

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বানিয়াচং থানার একদল পুলিশ, বানিয়াচং প্রেসক্লাবের ২০২১-২২ সেশনের সভাপতি ইমদাদুল হোসেন খানসহ এলাকার শত শত উৎসুক জনতা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলা সদরের গরীব হোসেন মহল্লা গ্রামের মোঃ চনু মিয়ার রেখে যাওয়া পুত্র ছাদী নেশার টাকার জন্য প্রায়ই মাকে জ্বালাতন করে। টাকা-পয়সা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ মাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। ৫ আগস্ট বুধবার সকাল ১০টার দিকেও নেশাদ্রব্য ক্রয়ের জন্য এক হাজার টাকা দিতে মাকে চাপ প্রয়োগ করে।

Manual1 Ad Code

মা অপারগতা প্রকাশ করলে দা নিয়ে মায়ের দিকে তেড়ে যায়। এসময় প্রতিবেশীরা এগিয়ে গিয়ে কুলাঙ্গার পুত্রের হাত থেকে মাকে রক্ষা করেন। পরে মা থানায় গিয়ে পুত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্ধ্যার দিকে কুলাঙ্গার ছাদী পুনরায় বাড়ীতে গিয়ে দা দিয়ে মাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর সময় বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code