শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নাজিরবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ১!

Coder Boss / ৭৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

রাজা মিয়া বিশ্বনাথঃ
সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারের দক্ষিণে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. মুজিবকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

নিহত মো. মুজিব (১৮) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গোলসা গ্রামের শহিদ মিয়ার পুত্র। অপর আহত আব্দুস সালাম (৩৫) গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি সিলেটের বালাগঞ্জের গহরপুর (রতনপুর) গ্রামের সাইম উল্লাহর পুত্র।

Manual1 Ad Code

তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতাল পুলিশের ইনচার্জ এসআই ফারুক।

স্থানীরা জানান, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ১৫-০১১৯) নাজিরবাজারের দক্ষিণের ব্রিজ থেকে নেমেই একই দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল পুরোটাই এনা বাসের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলের আরোহী মুজিবের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক ছিলো। মোটরসাইকেলের অন্য আরোহী সালামও মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে দক্ষিণ সুরমার থানা পুলিশ ঘটনা স্থলে চলে আসেন, পরিস্হিতি নিয়ন্ত্রণ করতে তারা দীর্ঘক্ষন ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন।এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আখতারুজ্জামান বলেন আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে,তাদের একজন মারা গেছে,আরেক জনের অবস্থা আশংকাজনক,তবে আমরা সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code