শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের ইতিহাসে এক কালাে অধ্যায় ১৫ আগষ্ট

Coder Boss / ৭৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

প্রবাসী শিশু – কিশাের  আম্মান, জর্ডান

Manual7 Ad Code

জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় জাতীয় শােক দিবস ১৫ আগস্ট ২০২০ পালন করেছে । দিবসটি উপলক্ষ্যে দূতাবাস বিভিন্ন কর্মসূচীর আয়ােজন করে । এই উপলক্ষ্যে দূতাবাসে শিশু – কিশােরদের অংশগ্রহণে ‘ বাংলাদেশের ইতিহাসের এক কালাে অধ্যায়ঃ ১৫ আগষ্ট ও আমার ভাবনা ‘ শীর্ষক এক উপস্থিত বক্তৃতা প্রতিযােগিতার আয়ােজন করা হয় ।বাংলাদেশের ইতিহাসে এক কালাে অধ্যায় ১৫ আগষ্ট

প্রতিযােগিতায় অংশগ্রহণকারী শিশু – কিশােররা বঙ্গবন্ধুকে নিয়ে তাদের ভাবনা এবং তাঁর অকাল প্রয়াণে তাদের অনুভূতির কথা ব্যক্ত করে ।

Manual6 Ad Code

তারা এই আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সম্পর্কে জানার সুযােগ করে দেয়ার জন্য দূতাবাস – কে ধন্যবাদ জ্ঞাপন করে প্রতিযােগীতায় বিজয়ী শিশু কিশােরদের সম্মাননা পুরস্কার প্রদান করা ।

Manual1 Ad Code

জর্ডানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সােবহান ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করনের মাধ্যমে জাতীয় শােক দিবসের অনুষ্ঠান শুরু করেন । এরপর ১৫ আগষ্টে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া ও মােনাজাত করা হয় । এরপর বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ।

Manual3 Ad Code

দিবসটি উপলক্ষ্যে আয়ােজিত আলােচনাসভায় দূতাবাসের কর্মকর্তাগণ ছাড়াও জর্ডান প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে জনাব জনাব জালাল উদ্দিন আহমেদ , জনাব ডঃ মােয়াজ্জেম হােসেন ও জনাব এহসান উল হক হেলাল প্রমুখ বক্তব্য রাখেন । তারা বলেন , ১৫ আগস্ট আমাদের জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় ।

এমন ঘটনা কেবল দেশের ইতিহাসে নয় বরং পৃথিবীর ইতিহাসে ও বিরল । বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সবাইকে হত্যার মাধ্যমে খুনিরা যে নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল , বাংলাদেশের মানুষ কখনই তা হতে দেয়নি । তাই স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পরও বাংলার ঘরে ঘরে আজ চিরঞ্জীব শেখ মুজিবুর রহমান । বক্তারা বঙ্গবন্ধুর সকল পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মাধ্যমে আদালতের রায় কার্যকরের আহ্বান জানান । মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন , বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার রূপকার । প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি ছিলেন বাঙ্গালির আশা আকাঙ্ক্ষার প্রতীক ।

বঙ্গবন্ধু হত্যার ঘটনা বাংলাদেশের এক লজ্জাস্কর ইতিহাস , আমাদের কলঙ্কের ইতিহাস । আন্তর্জাতিক আইনের চোখেও এই ঘটনা অবৈধ , অগণতান্ত্রিক এবং বেআইনী । কিন্ত ঘাতকেরা বঙ্গবন্ধুকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করলেও তাঁর স্বপ্নকে নষ্ট করতে পারেনি । বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তাই দেশ আজ এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়কে । তাঁরই হাত ধরে বাংলাদেশ বিশ্বের কাছে আজ এক অপার বিস্ময় ।

মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত শিশু – কিশােরদের বঙ্গবন্ধুকে জানার ও তাঁর বহুমাত্রিক জীবনের নানা দিক সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করার জন্য অনুপ্রাণিত করেন । তিনি বলেন , নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরা সকলের কর্তব্য ।

তিনি বঙ্গবন্ধুকে হারানাের শােককে শক্তিতে পরিণত করে ভিশন ২০৪০ বাস্তবায়নে তাঁর স্বপ্নের সােনার বাংলা বিনির্মাণে সকলকে নিয়ােজিত হতে আহবান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code