শিরোনাম
জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যানে”র মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা নেতা শেখ মোঃ উপরু মিয়ার গভীর শোক প্রকাশ

Coder Boss / ৬৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

 

চুনারুঘাট প্রতিনিধিঃ-

Manual7 Ad Code

ধর্মবিষয়ক সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ,শেখ মোঃ উপরু মিয়া,মঙ্গলবার (১৮ই-আগষ্ট) একশোক বার্তায় জানান

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যানে"র মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা নেতা শেখ মোঃ উপরু মিয়ার গভীর শোক প্রকাশ,
স্বাধীনতা পদকে ভূষিত আদ‌র্শিক রাজনী‌তির রাজকুমার মৌলভীবাজার জেলাবাসীর শ্রদ্ধা আর ভরসার আশ্রয়স্থল বিশিষ্ট সমাজসেবক প্রবীণ রাজনীতিবিদ –আজিজুর রহমান চলে গেছেন না ফেরার দেশে.
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক-৭১’এর বীর মুক্তিযোদ্ধা,বর্ষিয়ান রাজনীতিবিদ
স্বাধীনতা পদকে ভূষিত বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী সাবেক গণ পরিষদ সদস্য,
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান,মৌলভীবাজার জেলার অবিভাবক মাটি ও মানুষের নেতা, হৃদয়ের স্পন্দন, সমাজ, দেশ, ও রাষ্ট্রের গৌরব ও গর্বের প্রতীক প্রবীণ রাজনীতিবিদ প্রিয় নেতা “আজিজুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়েছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)
উনার মৃত্যুর সংবাদ শুনে দেশে বিদেশে নেমে এসেছে শোকের ছায়া।

Manual7 Ad Code

উনার মৃত্যুতে আমরা গভীর ভাবে জেলা ও উপজেলাবাসী গভীর শোকাহত,
উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এখানে উল্লেখ্য যে বর্ষিয়ান রাজনীতিবিদ আজিজুর রহমান মৌলভীবাজার জেলার গুজারাই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৩ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুল সত্তার, মাতা মরহুম কাঞ্চন বিবি।লেখা পড়াতে তিনি শ্রী-নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক ও মৌলভীবাজার সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। উচ্চ শিক্ষার জন্য ঢাকা কলেজে ভর্তি হলেও শারীরিক অসুস্থতার কারণে হবিগঞ্জের বিখ্যাত বৃন্দাবন কলেজ হতে বিকম ডিগ্রী অর্জন করেন।
ছাত্রজীবন হতেই সক্রিয় ভাবে বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হয়ে রাজনীতির সাথে জড়িত আজিজুর রহমান।
বঙ্গবন্ধুর সরাসরি নির্দেশনায় ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি।

মুক্তিযুদ্ধের শুরুতেই ১৯৭১ সালের ২৬ মার্চ কারাবরণ করেন তিনি। এরপর একই বছরের ৭ এপ্রিল মুক্তিবাহিনী কর্তৃক জেল ভেঙ্গে সিলেট কারাগার থেকে তাঁকে মুক্ত করা হয়। ২রা মে পুনরায় পাক-বাহিনী মৌলভীবাজার শহরে প্রবেশ করে বর্বরোচিত দমন পীড়ন চালানোর পর ভারতের ত্রিপুরা রাজ্যে গিয়ে মুক্তিযুদ্ধ সংগঠনে আত্মনিয়োগ করেন তিনি।
এক পর্যায়ে মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কর্তৃক আহুত পশ্চিমবঙ্গের বাগডুগায় (দার্জিলিং) প্রথম পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেন আজিজুর রহমান।
প্রবাসী সরকার কর্তৃক আয়োজিত সামরিক প্রশিক্ষণে সিলেট বিভাগের একমাত্র প্রাদেশিক পরিষদ সদস্য হিসেবে তিনি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে এবং ৪ নম্বর সেক্টরের রাজনৈতিক কো-অর্ডিনেটর ও কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।
মুক্তিযোদ্ধা কমান্ডার এবং গণপরিষদ সদস্য হিসেবে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর শমসেরনগর, ৬ ডিসেম্বর রাজনগর এবং ৮ ডিসেম্বর মৌলভীবাজার মহকুমা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে মৌলভীবাজার-কে বুকে ধারণ করে হানাদার মুক্ত ঘোষণা করেন আজিজুর রহমান।

Manual4 Ad Code

গণপরিষদের এই সদস্য স্বাধীন বাংলাদেশের জন্য রচিত সংবিধানের একজন স্বাক্ষরকারী তিনি । তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় সংবিধানের একাদশ ও দ্বাদশ সংশোধনীতে তিনি বিশেষ অবদান রাখেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার দুই বারের সাধারণ সম্পাদক ও দুই বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
অকৃতদার এই রাজনৈতিক ব্যক্তিত্ব মৌলভীবাজার মহিলা কলেজ (বর্তমানে সরকারী) ও সৈয়দ শাহ মোস্তফা কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। তিনি মৌলভীবাজার জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠক। সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান রেডক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার শাখার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১১ সালের ২০ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন মূলে মৌলভীবাজার জেলার প্রশাসক হিসেবে যোগদান করেন আজিজুর রহমান। পরবর্তীতে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত সেই দায়িত্ব পালন করে গেছেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

সবাই দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামীন যেনো স্বাধীনতা পদকে ভূষিত আদ‌র্শিক রাজনী‌তির রাজকুমার মৌলভীবাজার জেলাবাসীর শ্রদ্ধা আর ভরসার আশ্রয়স্থল মৌলভীবাজার জেলা থেকে খসে পড়া এক উজ্জ্বল নক্ষত্র সবার শ্রদ্ধেয় আজিজুর রহমান-কে আল্লাহ পাক জান্নাতবাসী করেন আমিন..দোয়া ও উনার রুহের আত্মার মাগফেরাত কামনা এবং
গভীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন –
ধর্ম-বিষয়ক সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা ও সহ-সভাপতি জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার,
উপদেষ্টা বাংলাদেশ ফেইসবুক ফ্রেন্ডস ক্লাব,শেখ মোঃ উপরু মিয়া মহালদার। শোক বার্তা
তারিখ ১৮-ই আগষ্ট ২০২০ ইংরেজি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code