শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নগরীতে সিগারেট ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

Coder Boss / ৪২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় ‘সিগারেটের’ আগুন থেকে একটি দুই তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Manual2 Ad Code

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে দাড়িয়াপাড়াস্থ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) এর মামার বাড়ির বিপরীতে মেঘনা এ/২১ নম্বর বাসার দুইতলায় সংস্কার কাজের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এতে কেউ হতাহত না হলেও আবাসিক ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত বলে ধারণা সংশ্লিষ্টদের।

ফায়ার সার্ভিস সিলেট স্টেশনের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার জানান, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের গুদাম সংস্কার করে বাসা তৈরির কাজ চলছিল। তিনি বলেন, ‘সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

Manual6 Ad Code

কোবাদ আলী সরকার বলেন, তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে না লাগলে বড় দুর্ঘটনা ঘটে যেত। ফায়ার সার্ভিসের চেষ্টায় আশপাশের মানুষ বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ সময় আশপাশে উৎসুক জনতা ভীড় করলে নগর পুলিশকে পরিস্থিতি সামলাতে যথেষ্ট বেগ পোহাতে হয়।

Manual3 Ad Code

এদিকে বাসার মালিক গৌছুল আলম বলেন, এই ফ্লোর আগে ইভেন্টে ম্যানেজমেন্ট ও ডেকোরেশনের গুদাম ছিল। গত তিন মাস থেকে তা বন্ধ ছিল। তাই নতুন করে ভাড়া দেওয়ার জন্য বসবাসের উপযোগী করতে মেরামতের কাজ চলছিল। কিভাবে আগুন লেগেছে, তা তিনি বলতে পারেননি। তবে এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code