শিরোনাম
জৈন্তাপুরে ৪৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সবার ওপরে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কার না হলে এলজিইডি অফিস ঘেরাও

Coder Boss / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথের সবকটি গুরুত্বপূর্ণ রাস্তা এক সপ্তাহের মধ্যে সংস্কার করে যান চলাচলের উপযোগী না করা হলে উপজেলা এলজিইডি অফিস ঘেরাও করার আল্টিমেটাম দিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫আগস্ট) সকাল ১১টায় বিশ্বনাথের বাইপাস সড়কের আনিকা সেন্টার সংলগ্ন সড়কে উপজেলার সবকটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলার প্রায় ২১টি জনবহুল পাকা সড়ক ও অসংখ্য গ্রামীণ সড়কের পিচ উঠে গিয়ে অসংখ্য ছোটবড় গর্ত সৃষ্টি হয়েছে। আর সম্প্রতি বন্যার পর সব সড়ক এতটাই বেহাল অবস্থায় আছে যে, সেগুলো দিয়ে যাতায়াত করতে রীতিমত ভয় পান যাত্রী সাধারণ। অনেক সড়কে অল্প বৃষ্টি হলেই পানি জমে তৈরি হয় ছোট পুকুর। ফলে বেহাল সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে।

উপজেলার সবকটি সড়ক দ্রুত সংস্কার করার জন্য স্থানীয় সাংসদ মোকাব্বির খানের প্রতি আহবান জানান তারা। এসময় তারা, আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের বড় বড় গর্তগুলো ভরাট করে যান চলাচলের উপযোগী করা না হলে উপজেলা এলজিইডি অফিস ঘেরাও করার কর্মসূচী দেয়া হবে বলে আল্টিমেটাম দেন।

Manual5 Ad Code

উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির আহবায়ক মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক সায়েদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সমাজসেবক ও সালীশ ব্যক্তিত্ব মো. ফিরোজ খান, স্থানীয় ইউপি সদস্য জহুর আলী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আবেদীন, কাতার যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির যুগ্ম-আহবায়ক ফয়জুল ইসলাম জয়, উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান গোলাপ, উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির সদস্য আবদুল্লাহ, ফিরোজ আলী।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক সমিতির মেম্বার শফিক আলী, সংগঠক তজম্মুল আলী, হেলাল উদ্দিন, পাবেল আহমদ, ফাহিম আহমদ, রাজা মিয়া, শিহাব উদ্দিন, মনসুর আহমদ, নাজিম আহমদ, আশিক আহমদ, রুমেল আহমদ, আব্দুর রব, ফারুক আহমদ, উপজেলা পরিবেশ ও নদী রক্ষা কমিটির যুগ্ম-আহবায়ক যুগ্ম-আহবায়ক, মাহবুবুর রহমান, রাজন আহমদ অপু, জাকির হোসাইন, সদস্য সচিব আলী আফসান দুলাল, যুগ্ম-সচিব শহীদুল ইসলাম শহীদ, সদস্য ফয়েজ আহমদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সনর দেবনাথ, বাবুল দেবনাথ, বাবলু চৌধুরী, আল-আমিন, সেলিম আহমদ, মঈনুল ইসলাম, শেখ মইনুল ইসলাম, আফসর আলী, আব্দুস সালাম, খোকন আহমদ, কুতুব উদ্দিন, তুরণ মিয়া, জাকির আহমদ, মাহবুবুর রহমান, মঈনুল ইসলাম, আবু তাহের, নাহিদ আহমদ এহিয়া, ফয়ছল আহমদসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code