শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তালায় গৃহ বধুকে পিটিয়ে হত্যার অভিযোগ।

Coder Boss / ৭০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

ইলিয়াছ হোসাইন তালা সাতক্ষীরা প্রতিনিধি:

Manual6 Ad Code

সাতক্ষীরার তালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

নিহত নাসিমা বেগম ওই গ্রামের নাজের আলীর স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নাজের আলী ও তার প্রতিবেশি মনিরুল ইসলাম একই জায়গায় পাট জাগ দিয়েছিলেন। এর মধ্যে মনিরুল ইসলামের দুই লট পাট চুরি হয়ে গেলে সে নাজের আলীকে দোষারোপ করে। এ ঘটনায় গত ২২ আগস্ট মহান্দী বাজারে মনিরুল ইসলাম ও তার চাচাতো ভাই মিন্টু নাজের আলীকে মারপিট করে। পরে ২৪ আগস্ট দুপুরে নাজের আলীর স্ত্রী নাসিমা বেগম পানি আনতে যাওয়ার পথে দেখা হলে মনিরুলকে বলে, বাপের বয়সী একটা লোককে মারলি। মনিরুল উত্তর দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে নাসিমা বেগম, মনিরুলকে জুতা পেটা করে। এই খবর মনিরুলের বাড়ি পৌঁছুলে তার মা ও আত্মীয় স্বজনরা এগিয়ে আসে। পরে তারা এক সাথে নাসিমা বেগমকে মারপিট করে। এতে নাসিমা বেগমের কপালে রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে নাসিমা বেগমের ছেলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় মহান্দী বাজারের গ্রাম্য ডাক্তার শহিদুল ইসলামের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে রেখে ওষুধ খাওয়ানো হচ্ছিল। আজ সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

এ দিকে খবর পেয়ে তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code