শিরোনাম
ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে আখ চাষে বাম্পার ফলনে চাষীরা ঝুঁকছেন আখ চাষে

Coder Boss / ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual4 Ad Code

যশোরের কেশবপুরে এবার আখ চাষে বাম্পার ফলনের কারনে ধান চাষ থেকে আখ চাষে আর্থিকভাবে লাভবান হওয়ায় আখ চাষে ঝুঁকছেন কেশবপুরের কৃষকরা। বর্ষার শুরুতে আখ চাষ করে এবার বাম্পার ফলন হয়েছে। দামও বেশ ভাল। উৎপাদিত আখের আশানুরূপ দাম পেয়ে খুশি আখ চাষিরা। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অর্থায়নে কেশবপুরে আখ চাষ জোরদার করণ প্রকল্পের আওতায় কৃষকরা আখ চাষ করেছেন। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগেও অনেকে আখ চাষ করেছেন বলে জানা গেছে। আখ চাষের অধিকাংশ জমিই আনাবাদী ছিল। কিছু ধান চাষের জমিতে আখের এ বাম্পার ফলনে অনেক চাষী আখ চাষে ঝুকছেন।
এলাকার আখ চাষিরা জানায়,কেশবপুরে আনাবাদি জমিতে আখ চাষ শুরু করেছেন এলাকার কৃষকরা। ধান চাষে অমানুষিক পরিশ্রম, মূলধন বেশি লাগার কারণে অনেক কৃষকই ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। একই সঙ্গে তারা ধানের বিকল্প ফসল চাষের চেষ্টা চালাচ্ছেন। যেসব কৃষক ধান চাষ করতেন তাদের অনেকেই এখন আখসহ বিভিন্ন ফসলের চাষ করে লাভবান হচ্ছেন।

Manual4 Ad Code

কেশবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর কেশবপুরে ১ হাজার হেক্টর (৭ শত ৫০ বিঘা) জমিতে আখ চাষ করা হয়েছে । এর মধ্যে লতারি জবা আখ, মিছড়ি দানা আখ,বাশ টেনাই আখ,সূর্য মুখী আখ,ইশ্বরদী এন১৬ আখ জমিতে চাষ করা হয়েছে।

এ ছাড়া কৃষকরা আখক্ষেতে সাথী ফসল হিসেবে আলু, গাজর ও ফরাশসিম চাষ করে লাভবান হচ্ছেন। আখক্ষেতে সাথী ফসল হিসেবে বাঁধাকপি, ফুলকপিসহ আরও কয়েকটি কৃষি ফসল চাষে কেশবপুরে কৃষি বিভাগ প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে কেশবপুরে প্রায় ১ হাজার হেক্টর জমিতে আখ চাষ হয়েছে বলে জানা গেছে। কেশবপুরে মাটি ও আবহাওয়া আখ চাষের উপযোগী এবং জলাবদ্ধতা না থাকায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টর আখ চাষে কৃষকের খরচ হয়েছে ২ লাখ টাকা। আর প্রতি হেক্টরে উৎপাদিত আখ ১০ থেকে ১১ লাখ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

Manual7 Ad Code

সাগরদাড়ী ইউনিয়নের আখ চাষী মনির মিয়া জানান, তিনি প্রায় ১০ শতক জমিতে মিছড়ি দানা জাতের আখ চাষ করেছেন। তার মোট ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা। বিক্রয় মূল্য পাচ্ছেন ৮০ হাজার টাকা। আগে এসব ভূমিতে ধান চাষ করে তিনি খরচ বাদ দিয়ে ৫ হাজার টাকাও লাভ করতে পারতেন না।গড়ভাঙ্গা এলাকার আখ চাষি রহমাতুল্লাহ জানান, তিনি ২ লাখ টাকা খরচ করে আখ চাষ করেছেন। প্রায় সাড়ে ৩ লাখ টাকা বিক্রি করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করছেন তিনি।

Manual4 Ad Code

কেশবপুরে উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা জানান, বেলে-দো আঁশ থেকে শুরু করে এঁটেল পর্যন্ত সব মাটিতেই আখ চাষ করা সম্ভব হলেও পানি নিস্কাশনের ব্যবস্থাযুক্ত এঁটেল-দোআঁশ মাটি আখ চাষের জন্য সর্বোত্তম। তিনি বলেন, কেশবপুরের জমিতে আখ চাষের অনুকূল পরিবেশ বিদ্যমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code