শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাওলানা আব্দুল কাদির ঘোড়াডুম্বুরী হুজুরের জানাযা ও দাফন সম্পন্ন।

Coder Boss / ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

মোঃইকবাল হোসেন মাহদী
স্টাফ রিপোর্টর কুলাউড়া।

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!!
বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসার সাবেক আরবী প্রভাষক হযরত মাওলানা আব্দুল কাদির ছাহেব (ঘোড়াডুম্বুরী হুজুর) হাজারো আলেম-ক্বারী ছাহেবানদের শিক্ষক, আমাদের প্রিয় উস্তাদ, ফুলতলী ছাহেব বাড়ীতে যিনি ‘বুরাইয়ার হুজুর’ নামে পরিচিত, অাজ মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটের সময় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।

Manual3 Ad Code

মরহুমের জানাযার নামাজ আজ(০১ আগষ্ট,মঙ্গলবার) আছরের নামাজের পর ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রধান কেন্দ্রের সম্মানিত উস্তায, হাজার হাজার আলিম-ক্বারী ছাহেবদের উস্তায, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোঃ আব্দুল কাদির ঘোড়াডুম্বুরী (বুরাইয়ার হুজুর) এর জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।মরহুমের অসিয়াত মোতাবেক আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর ছোট ছাহেবজাদা আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী জানাযার নামাজে ইমামতি ও দু’আ পরিচালনা করেন।

ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান সিরাজী ও সহ-সুপার মাওলানা নাজমুল হুদা মিছবাহ এর যৌথ পরিচালনায় হুজুরের জীবন ও কর্ম নিয়ে জানাযা পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর সুযোগ্য ছাহেবজাদা ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নোমান, বুরাইয়া কামিল এম.এ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সৎপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, রাখালগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, দশপাইকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, পালপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দীক, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, বুরাইয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নুরুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আফজল খান সিরাজী, মাওলানা সৈয়দ বদরুল আলম, মাওলানা শফিক আহমদ, মাওলানা আবু হানিফা, মাওলানা জহীর মুহাম্মদ, মরহুমের বড় ছেলে আবু হেনা মোঃ ইয়াসিন ও ভাতিজা মাওলানা আবু সাঈদ মোঃ ইয়াহইয়া প্রমুখ।

Manual7 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা কাজী আব্দুল হাদী পীর ছাহেব কাজীবাড়ী, ফুলতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, উপাধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, জালালপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আবুল মুনঈম, সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, সুবহানীঘাট কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীন পাশা, লতিফি হ্যান্ডস’র ম্যানেজিং ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ, সহ-সভাপতি মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজতাবা হাসান চৌধুরী নোমান, বুরাইয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু ছালেহ মোঃ নিজাম উদ্দিন, রসুলগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোঃ মানিক, আক্তাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও ময়নুল হক্ব, আল-ইসলাহ সুনামগঞ্জ শাখার সভাপতি মাওলানা আবু তাহির মোঃ খালিদ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল ও ভূরকী হাফিজিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ শফিকুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

আল্লাহ হুজুর কে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর দরজা বুলন্দ করেদিন,তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিল এনায়েত করুন।
আমিন!!

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code