শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে পাজারু জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১

Coder Boss / ৭৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

আনিসুর রহমান মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাজারু জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও একজন আহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি গেইট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি পাজারু জিপ ঢাকা সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজারু জিপের দুই জনের মৃত্যু হয় এবং তিন জন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কাজল মিয়া (২৫) ও নওরিন ২০) নামে আরও দুই জনের মৃত্যু হয়। আহত কনিকা বেগম (২৩) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে নিহত ২ জন পুরুষ।তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৪০/৪২ বছর হবে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে এখনো নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলের দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা রাস্তা ক্লিয়ার করে হাসপাতালে যাব পরিচয় নিশ্চিত হওয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code