শিরোনাম
তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা জোনাল কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট শফিক মিয়া, সম্পাদক এইচ আর রুবেল, সাংগঠনিক ইসমাইল আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী আজমনি স্কুলে মীমের সাফল্য কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে কাঁচা মরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে

Coder Boss / ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

Manual6 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকা! হঠাৎ অবিশ্বাস্য দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মাঝে বাকবিতণ্ডা চলছে বাজারে। কেউ কেউ মরিচ না নিয়েই ফিরছেন বাড়িতে। তবে দাম কমার আপাতত কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বন্যার কারণে ক্ষেতের মরিচ পচে গেছে, মরিচ নেই। তাই মরিচের বাজারে আগুন লেগেছে। খবর নিয়ে এবং সরজমিনে বাজারে ঘুরে দেখা গেছে, সব দোকানে কাঁচা মরিচ নেই। পুরো বাজারে কয়েকজন ব্যবসায়ীর কাছে অল্প মরিচ রয়েছে। ওগুলো তারা নিজেদের মতো করে দাম নির্ধারণ করে বিক্রি করছেন। তবে প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করছেন। এই চিত্র উপজেলা সদর বাজারের বাহিরে অন্যান্য বাজারেও চলছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। তাই তাড়াইল উপজেলায় কাঁচা মরিচের ঝালে অতিষ্ঠ ক্রেতারা।

মরিচের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে বলে জানিয়ে এক ব্যবসায়ী বলেন, প্রতিদিন আমি ৩০ কেজি মরিচ এনে এখানে বিক্রি করতাম। আজ মরিচ এনেছি ৫ কেজি। ক্রেতারাও রেশনিং করছেন বলে উল্লেখ করে ওই দোকানি বলেন, আগে এক কেজি আধা কেজি কিনতেন এমন ক্রেতারা এখন ১০০-২৫০ গ্রাম করে মরিচ নিয়ে ঘরে ফিরছেন। উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগেও মরিচের কেজি ১০০ টাকা বা ১২০ টাকা ছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এসে লাফিয়ে লাফিয়ে মরিচের দাম বাড়ছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code