শিরোনাম
সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খাদিমপাড়া ইউনিয়নকে সিটিতে অর্ন্তভূক্ত না করতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

Coder Boss / ৭১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন বর্ধিত করতে আশ-পাশের কয়েকটি ইউনিয়নের বেশ কিছু এলাকাকে সিটির আওতায় এনে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। এর মধ্যে সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের কিছু গ্রামও রয়েছে। তবে এসব গ্রামকে সিটি এলাকার সাথে সংযুক্তি থেকে বাদ দেওয়ার পাশাপাশি নতুন করে কোন এলাকা সিটিতে বর্ধিত না করতে স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নের জনসাধারণ।
সোমবার সিলেট জেলা প্রশাসক বরাবরে ইউনিয়নের ৫শতাধিক বাসিন্দা স্মাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, খাদিমপাড়া ইউনিয়নের যে সব এলাকা সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়েছে এ সব এলাকার বেশীর ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাজ করেন। তাই এসব এলাকা সিটিতে অর্ন্তভূক্তি থেকে যদি সম্ভব হয় তাহলে বাদ দেওয়ার অনুরোধ করেছেন তারা। একই সাথে তারা নতুন করে যাতে আর কোন এলাকা সিটির সীমানায় বর্ধিত না করা হয়, সেই আবেদনও করেছেন তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, খন্দকার কামরুজ্জামান আনোয়ার, আহমদুর রহমান মিনু মিয়া চৌধুরী, আনোয়ার হোসেন আনু, গৌছ উদ্দিন পাখি মিয়া, রুনু মিয়া মঈন, সাজেদা বেগম, আমির আলী, শেষ সেলিম, আজাদুর রহমান সামাদ, আব্দুল আলী, আবু বক্কর লিলু, জবরুল হোসেন, শামীম আহমদ, শামীম আহমদ সুমন, ইকবাল হোসেন শামীম প্রমুখ।
ক্যাপশন: সিলেট সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হওয়া সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের গ্রাম সংযুক্তি থেকে বাদ দেওয়ার পাশাপাশি নতুন করে কোন এলাকা সিটিতে বর্ধিত না করতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নের জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code