শিরোনাম
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত ছাতকের জয়নগর গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত, ভাতিজাদের হাতে চাচা খুন।

Coder Boss / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার কালাখারুল গ্রামে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ৫ জন আহত হয়েছেন, এসময় ভাই ভাতিজাদের পিকলের আঘাতে গুরুত্বর আহত হন তাদের চাচা আব্দুল সাত্তার(৫৫) ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল প্রায় সাড়ে ৬ টার দিকে উপজেলার কালাখারুল গ্রামে।
জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের কালাখারুল গ্রামে গত ২/৩দিন আগে আব্দুল সাত্তারের ভাই সোনাই মিয়ার ছেলে সহ কয়েকজন রাস্তায় ক্যারাম বোর্ড খেলছিল। এসময় সোনাই মিয়া ও সাত্তারের ভাতিজীর জামাই শুকুর মিয়া রাস্তা দিয়ে শ্বশুর বাড়ী যাচ্ছিলো, ক্যারাম খেলোয়াড়দের সাথে শুকুর মিয়ার কথা-কাটাকাটি হয়। এ নিয়ে রবি মিয়া, তার ছেলে হারুন মিয়া ও বিল্লাল মিয়ার সাথে সোনাই মিয়া ও আবুল সাত্তারের বিরোধ দেখা দিলে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।গত রবিবার বিকেলে মুরুব্বিদের জানানোর কথা ছিল উভয় পক্ষের। কিন্তু রবিবার সকাল প্রায় সাড়ে ৬ টার দিকে কিছু বুঝে উঠার আগেই সোনাই মিয়াকে রাস্তায় একা পেয়ে তার উপর হামলা চালায় রবি মিয়া, তার ছেলে হারুন, বিল্লাল, তাদের মেয়ের জামাই শুকুর মিয়া ও তাদের লোকজন। এ সময় আব্দুল সাত্তার এগিয়ে গেলে তার উপর নির্মম ভাবে হামলা চালায় রবি মিয়ার লোকজন। এসময় সংঘর্ষে আব্দুল সাত্তার ৫৫, তার ছেলে শিবলু মিয়া সহ কয়েকজন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল সাত্তারকে সেখান থেকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে যাওয়া হয়,আব্দুল সাত্তারের অবস্থার অবনতি দেখা দিলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, সেখানেও আব্দুল সাত্তারের অবস্থা আশংকাজনক হলে তাকে সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় পরিবারের লোকজন।হবিগঞ্জের মাধবপুর এলাকায় বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে রাস্তায় মারা যান আব্দুল সাত্তার।পরে অাব্দুস সাত্তারের মৃতদেহটি বাহুবল মডেল থানার পুলিশ লাশটির ময়নাতদন্তের জন্য গতকাল , মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে বাহুবল মডেল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code