শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অতিবৃষ্টি ও উজানের ঢলে গোয়াইনঘাটে বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতি

Coder Boss / ৪৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি

Manual1 Ad Code

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে সিলেটের গোয়াইনঘাটের নদ-নদীর পানি। গতকাল ভোর রাত থেকে উজানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢলে পিয়াইন, সারী, গোয়াইনের পানি বিপদসীমা অতিক্রম করেছে। বেশ কয়েক বারের মতো প্লাবিত সিলেটের গোয়াইনঘাটের ফসলের মাঠ, ঘরবাড়ি। হু হু করে বাড়ছে বানের পানি। উপজেলার প্রায় সবক’টি ইউনিয়নের নিম্নাঞ্চলের পাশাপাশি নিচু এলাকার ঘর-বাড়িতে ঢুকছে বন্যার পানি। বন্ধ রয়েছে সারী-গোয়াইন, গোয়াইনঘাট, রাধানগর-জাফলং সড়কের যান চলাচল। অপরদিকে বিভিন্ন স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সালুটিকর গোয়াইনঘাট সড়কের অবস্থাও প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এসব সড়কের বিভিন্নস্থানে আবারো নতুন করে ভাঙন দেখা দিয়েছে এবারের বন্যায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তলিয়ে গেছে উপজেলার সিংহভাগ আমন ধান, আর শীতকালীন আগাম সবজির মাঠ। বিশেষ করে ক্ষয়ক্ষতির মুখোমুখি রয়েছে মাঠে রোপিত ১৫ হাজার ১শ’ ৭০ হেক্টর আমন ধান। আগামী দু-চার দিনের ভিতরে যদি বানের পানি সরে না যায় তবে তলিয়ে যাওয়া এসব ফসল বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে শঙ্কা কৃষি বিভাগের। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলী জানান, গোয়াইনঘাটের বিভিন্নস্থান হতে রোপা আম ধান নিমজ্জিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে যা জানা গেছে তাতে ধারণা করা হচ্ছে ৩ হাজার হেক্টর জমির ফসল ও শীতকালীন আগাম সবজি ক্ষেত সমূহ তলিয়ে গেছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, এ পর্যন্ত গোয়াইনঘাটে ৯ হাজার মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সবক’টি সড়ক বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। বন্যায় প্লাবিত এলাকার জনসাধারণের জন্য জরুরি ত্রাণ চেয়েছি, বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গেথ বন্যার্তদের মধ্যে তা বণ্টন হবে ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code