শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বীর মুক্তিযোদ্ধা কে অবমাননা বানিয়াচংয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ।।

Coder Boss / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে অবমাননা করার প্রতিবাদে এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল সমাবেশ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি‘র বিরুদ্ধে মিছিল থেকে অভিযোগ করা হয়েছে তিনি বীর মুক্তিযোদ্ধা উপজেলা আয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাষ্টাররে সাথে তীব্র অপমানজনক দূর্ব্যবহার করেছেন।
অপমানজনক দূর্ব্যবহারের প্রতিবাদে এই মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন বড়বাজার ও উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ মিছিল করে মিছিল থেকে বিভিন্ন ধরনের কটাক্ষ করে শ্লোগান দেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের সাউথপাড়া গ্রামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার নিজ বাড়ির পুকুর থেকে মাঠি উত্তোলন করার সময় এসিল্যান্ড উপস্থিত হয়ে জরিমানা করেন।
এ সময় আমীর হোসেন মাষ্টার জরিমানার টাকা দিতে দেরী করার কারনে এসিল্যান্ড অসৌজন্যমূলক আচরন করে গাড়িতে তুলে নিতে চাইলে এলাকাবাসী প্রতিবাদমুখর হয়ে তাৎক্ষনিকভাবে প্রতিবাদ জানান।
পরবর্তীতে এসিল্যান্ড জরিমানার টাকা আদায় করে অফিসে চলে আসলে আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া জানান, আমীর হোসেন মাষ্টার শুধূ আওয়ামীলীগের সভাপতিই না।
উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং হাজার হাজার নেতাকর্মীর রাজনৈতিক ও শিক্ষাগুরু।
উনি জরিমানার টাকা দেওয়ার কথা স্বীকার করার পরও অপমান করে উনাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার বিষয়টি সাধারন কোন ঘটনা না।
একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার ঘটনায় আমরা এর তীব্র নিন্দা জানাই।
সেই সাথে অতিদ্রæত সময়ের মধ্যে এসিল্যান্ডকে প্রত্যাহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা‘র(ভারপ্রাপ্ত) দায়িত্বে নিয়োজিত বানিয়াচং সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি‘র বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ না করার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code