শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদক মুক্ত সমাজ চাই

Coder Boss / ১১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

নিরব,সীতাকুন্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ

Manual2 Ad Code

বাংলাদেশ বৃহত্তর সমস্যার
মধ্যে মাদক একটি বড় সমস্যা। বর্তমানে মাদক বাংলাদেশের তরুণ প্রজন্মকে নষ্ট করার একটি সহজ উপায়। এবং মাদক বাংলাদেশর তরুণ-তরুণীদের বিফলে নিয়ে যাচ্ছে। যে তরুণ-তরুণী মাদক আসক্ত হয়েছে, তার স্বাভাবিক জীবন যাপন করা অসম্ভব হয়ে পড়ে।

Manual7 Ad Code

বর্তমানে মাদকের মধ্যে, বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় লাভ করেছে ধূমপান। ধূমপান স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর। তেমন দেশ জাতি ও সমাজের জন্য ক্ষতিকর। যে ব্যক্তি ধূমপান করে লক্ষ করলে দেখা যায়।

সে পৃথিবীতে খুব অল্প সময়ে জীবন-যাপন করতে পারে।
যারা ধূমপান করে তাদের জেনে রাখা উচিত। ধূমপান একটি অভিশাপ। ধূমপান করায় কোনো উপকার নেই।

বরং এটি অনেক জটিল রোগ সৃষ্টির কারণ হয়। গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীরা অধূমপায়ীদের চেয়ে ২২ বছর আগে মারা যেতে পারে। প্রতিদিনই ধূমপানের কারণে নতুন নতুন রোগের সন্ধান পাওয়া যাচ্ছে। ধূমপায়ীদের হার্ট অ্যাটাকের আশংকা সবচেয়ে বেশি। এছাড়াও ধূমপান শারীরিক পরিশ্রমের ক্ষমতা কমিয়ে দেয়।

শেখার ক্ষমতা ও কাজের দক্ষতা কমিয়ে দেয়। আবেগকে নিয়ন্ত্রণহীন করে ফেলে।

সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমিয়ে দেয়। মানসিক পীড়নকে বাড়িয়ে দেয়। উগ্র আচরণের জন্ম দেয়।
আত্মহত্যার প্রবণতার জন্ম দেয়। শুধু তাই নয়, যে ব্যক্তি ধূমপান করে, ধূমপান শুধু তার ক্ষতি করে না। তার পাশে থাকা ব্যক্তিদের ও ক্ষতি করে। যে কোনো ব্যক্তি ধূমপান করার সময় তার পাশে না থাকাই ভালো। আরো লক্ষ করলে দেখা যায়। বর্তমানের বয়স্ক ও যুবকদের সাথে সাথে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা ও ধূমপানের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে।
একটা সন্তানের প্রতি মা বাবা পরিবারের কত না আশা ভরসা থাকে। তারা চায় তার সন্তান ভালো কিছু করুক,খারাপ কাজ থেকে বিরত থাকুক। কিন্তু যে মানুষ মাদকাসক্ত হয়েছে‌, সে শুধু মাদকাসক্ত হয়নি সে খারাপের দিকে অগ্রসর হয়েছে।

মাদকের সাথে সাথে মাদক সেবনকারী ব্যক্তিরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে থাকে। নিজের জীবনকে হুমকির মুখে ফেলে। মাদকাসক্ত ব্যক্তি তার পরিবারের উপর নির্যাতন করে। স্ত্রী সন্তান আত্মীয়-স্বজন দের প্রতি অশালীন আচরণ করে।

যা সমাজ দেশ ও জাতির জন্য বিপদজনক। শুধু কি তাই,মাদকের জন্য বাংলাদেশের তরুণ প্রজন্ম নষ্ট হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।
মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও প্রশাসন কঠোর আইন জারি করেছে। তারপরও বাংলাদেশের তরুণ প্রজন্মকে মাদক থেকে বিরত রাখা যাচ্ছে না। আর প্রধান কারণ কিছু অসাধু মাদক ব্যবসায়ী। চোরা কারবারি ব্যক্তির জন্য। যারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, দেশের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে।
মাদক ও ধূমপান প্রতিরোধের উপায়ঃ হিসেবে আমাদের যা করা উচিত।

ধর্মীয় শিক্ষা বিধি নিষেধ মেনে চলতে উৎসাহিত করতে হবে।
পরিবারে মাদক ধূমপান বন্ধ করতে হবে, পরিবারের কেউ ধূমপান করলে তাকে এর খারাপ দিকগুলো বোঝাতে হবে।
খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উন্নয়নমূলক কাজ করার উৎসাহ দিতে হবে।

ধূমপান বিরোধী প্রচারণা বৃদ্ধি করতে হবে।
মাদক ও ধূমপায়ীদের মাদক ধূমপানের বিরুদ্ধে সচেতন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে মাদক ও ধূমপান ছাড়ার জন্য নিজের সদিচ্ছাই যথেষ্ট।
আনন্দ করার জন্য কিংবা ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন উপায় বের করে দিতে হবে।
মাদক ও ধূমপান বিরোধী প্রচারণায় অংশগ্রহণ করতে উৎসাহিত করতে হবে।

Manual5 Ad Code

নিজের ও সমাজের প্রতি দায়িত্বশীল করে তুলতে হবে।
আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন আপনার সন্তানের আচার আচরণ লক্ষ্য করুন তাহলে হয়তো আপনার সন্তানকে মাদক সেবন থেকে ধূমপান থেকে বিরত রাখতে সক্ষম হতে পারেন

লেখক
সরোয়ার উদ্দিন নিরব রিমন

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code