শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আধুনিকতার ছোঁয়া নেই হবিগঞ্জ সদর হাসপাতালে

Coder Boss / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নামেই আধুনিক। কিন্তু নেই কোনো আধুনিকতার ছোঁয়া। এখানে নেই আধুনিক মানের কোনো যন্ত্রপাতি। চিকিৎসা ব্যবস্থাও অত্যন্ত নাজুক। তবুও তিন বছর অতিবাহিত হওয়ার পর ওই হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে ডিজিটাল এক্সরে মেশিন সেপ্টেম্বরের প্রথম দিকে দেওয়া হয়। কিন্তু একমাস অতিবাহিত হওয়ার পরও এটি এখনো চালু করা হয়নি।

Manual6 Ad Code

অপরদিকে এক্সরে রোমটি পরিস্কার, পরিচ্ছন্ন অবস্থায় থাকার কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা গেছে ভিন্নচিত্র। ওই রোমে রাখা হয়েছে মোটর সাইকেল ও কাপড়ছোপড়। দেখে যেনো মনে হয় থাকার রোম। হবিগঞ্জ জেলার একমাত্র চিকিৎসাকেন্দ্র হচ্ছে এ হাসপাতাল। প্রতিদিন শত শত রোগী আসেন বিভিন্ন স্থান থেকে। কিন্তু সামান্য কাটাঁ-ছেঁড়া আর সিজারের রোগী হলেই দায় এড়াতে ঢাকা বা সিলেটে প্রেরণ করা হয়। এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ জাহিরের প্রচেষ্টায় ১শ শয্যা থেকে আড়াইশ শয্যায় উন্নীত করা হলেও সেবার মান বাড়েনি। হাসপাতালে একটি এক্সরে মেশিন থাকলেও তাও অকেজো।

এ ছাড়া আলট্রাসনোগ্রাম, ইসিজিসহ পরীক্ষা নিরীক্ষা সবকিছুই বাহির থেকে আনতে হয়। হাসপাতালে এসব পরীক্ষা না হওয়ার কারণে উৎপেতে থাকা দালালচক্রদের খপ্পড়ে পড়তে হয় রোগীদের। দালালরা বিভিন্ন ক্লিনিকে নিয়ে কমিশনের মাধ্যমে গলাকাটা মূল্য আদায় করছে। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামীমা আক্তার বলেন, ডিজিটাল মেশিনটি স্থাপন করা হয়েছে। কিন্তু পর্যাপ্ত বোল্ডেজ টেবুলাইজার না থাকায় এটি চালু করা সম্ভব হচ্ছে না। যদি কেউ ব্যক্তিগত কাজে এক্সরে রোম ব্যবহার করে তবে সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code