শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে সাতগাঁও প্রবাসী ফোরামের কার্যালয় উদ্বোধন

Coder Boss / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

এইচ অার রুবেল :

Manual1 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): এলাকার পুরানো ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি ও মানুষের ঐক্য- ভালোবাসা ধরে রাখার লক্ষ্যে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গঠিত হয় সাতগাঁও প্রবাসী ফোরাম।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাতগাঁও বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে সাতগাঁও প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা কাতার প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ছায়েদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী।
এতে বিশেষ অতিথি ছিলেন ২নং ভূনবীর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুক, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু, ২নং ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু মিয়া, বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ জয়নাল আবেদীন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জালাল উদ্দীন, আব্দুর রউফ, পারভেজ আহমেদ, আব্দুল কাইয়ূম, মকসুদ আলী, সুলেমান মিয়া, মোহাম্মদ আলী, ফরিদুল ইসলাম নানু, আরজত আলী, কাওছার আহমেদ, মামুন মিয়া ও খালেদ বিন ওয়ালিদ প্রমুখ।
সাতগাঁও প্রবাসী ফোরামের সভাপতি শেখ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী জানান, সাতগাঁওয়ের
পুরানো ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি ও মানুষের ঐক্য- ভালোবাসা ধরে রাখার জন্য ও সমাজিক উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে প্রবাসীদের উদ্যোগে সাতগাঁও প্রবাসী ফোরাম গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কেক ও ফিতা কাটার মধ্য দিয়ে অফিস উদ্বোধন করেন।
উল্লেখ্য সাতগাঁও এলাকার কয়েকজন প্রবাসী যুবক মোঃ জাকিরুল ইসলাম বাবলু, বেলাল হুসেন জাবেদ, শফিকুল ইসলাম শাহনুর, মুহিবুর রহমান আনোয়ার, হায়দার আলী, ফয়সল খাঁন ও জুয়েল আহমেদের উদ্যোগে এই প্রবাসী ফোরাম গঠন করা হয়।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code