শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ কোটির জনসমুদ্রে দিক হারা নাবিক, মন্ত্রীদের কথা বিশ্বাস করছে না জনগণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (গ্রন্থের ২য় খন্ড) ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালের বানারীপাড়ায় প্রকাশ্য দিবালোকে যৌতুকের দাবীতে রাস্তায় মাঝে স্ত্রীর পায়ের রগ কাটলেন স্বামী। থানায় মামলা দায়ের। আটক এক।।

Coder Boss / ৫৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

বরিশাল জেলা প্রতিনিধি ( বরিশাল বিভাগ)

Manual5 Ad Code

বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবীতে প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝে স্ত্রী পায়ের রগ কাটার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ৪ অক্টোবর রবিবার রাত সোয়া ১০টার দিকে আহত ওই গৃহবধু হ্যাপীর পিতা আঃ রাজ্জাক হাওলাদার বাদী হয়ে বানারীপাড়া থানায় এ মামলা দায়ের আসামীরা হলেন ওই গৃহবধুর স্বামী রাসেল (৩২), শ্বশুর হাসান বালী (৬৫), শাশুড়ী খাদিজা বেগম(৫৫) ও চাচাতো দেবর জসিম (৩০)। এদের নামে মামলা দায়েরের পরে ওই দিন গভীর রাতে সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে আসামী জসিমকে (৩০) গ্রেফতার করে । ৫ অক্টোবর সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।প্রসঙ্গত ৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ হ্যাপী তিন বছরের শিশু সন্তান রাতুলকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন দুলাল বালীর বাড়ির সামনের রাস্তায় রিক্সার গতিরোধ করে তার স্বামী রাসেল ও শ্বশুর হাসান বালী। তারা তিন বছরের শিশু পুত্র রাতুলের চোখের সামনে হ্যাপীকে টেনেহিচড়ে নামিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে শ্বশুর হাসান বালী তাকে জাপটে ধরে রাখে এবং স্বামী রাসেল ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এসময় হ্যাপী ও তার শিশু পুত্রের আর্তচিৎকারে পথচারিরা জড়ো হলে তারা আহত মায়ের কোল থেকে রাতুলকে ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা হ্যাপীকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে হ্যাপীর পায়ে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে সে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।উল্লেখ্য উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেল’র সঙ্গে একই এলাকার আ.রাজ্জাক হাওলাদারের মেয়ে হ্যাপীর ১০ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রিমি (৯) ও রাতুল ( ৩) নামের দু’টি সন্তান রয়েছে।আহত হ্যাপীর পরিবার সূত্রে জানা গেছে তিন লাখ টাকা যৌতুকের দাবিতে হ্যাপীকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলো রাসেল। স্বামীর যৌতুকের চাহিদা মেটাতে হ্যাপী তার স্বর্নালঙ্কার বন্ধক রেখে ৩৬ হাজার টাকা দিলেও বাকী টাকার জন্য তার ওপর নির্যাতন অব্যাহত থাকে।হ্যাপী জরায়ু সমস্যার কারনে চিকিৎসা করানোর জন্য স্বামী রাসেলকে বার বার অনুরোধ করার পরে ২ অক্টোবর শুক্রবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে শুধু আলট্রাসনোগ্রাম করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতে অসহ্য যন্ত্রনায় কাতর হ্যাপী উন্নত চিকিৎসার জন্য স্বামীকে অনুরোধ করার পরেও সে চিকিৎসা করাতে অস্বীকৃতি জানায়। এ সময় বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে চিকিৎসা করাতে বলায় এ নিয়ে তাদের দু’জনের মধ্যে ঝগড়া হয়।৩ অক্টোবর শনিবার সকালে সে শিশু পুত্রকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য রওনা হলে তাতে ক্ষিপ্ত হয়ে তার পিছু নেয় স্বামী রাসেল ও শ্বশুর হাসান বালী। এরপর প্রকাশ্য দিবালোকে শিশু পুত্রের সামনে মায়ের রগ কাটার মধ্যযুগীয় বর্বরতার এ ঘটনা ঘটে।এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান বাকী আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code