শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ায় ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে আনজুমানে আল-ইসলাহ’র মানববন্ধন সম্পূর্ণ।

Coder Boss / ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

মোঃ মিফতা আহমদ রাফি মৌলভীবাজার কুলাউড়া উপজেলা প্রতিনিধি

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলায় দেশব্যাপী অব্যাহত ধর্ষন-নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের ‘দ্রুত বিচার আইনে’ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন করেছে আঞ্জুমানে আল-ইসলাহ কুলাউড়া উপজেলা শাখা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কুলাউড়া চৌমুহনী চত্ত্বরে কুলাউড়া উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাও. আব্দুল জব্বার ও যুগ্ম সম্পাদক এহসানুল মাহবুব জাকির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা তালামীযে ইসলামিয়া’র সাধারণ সম্পাদক ইসমাইল হাসান শাকিল, সাবকে সিনিয়র সহ সভাপতি হাফিজ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ শামছুল ইসলাম, পৌর তালামীযের সাধারণ সম্পাদক জায়েদ বখশ টিপু, সহ সভাপতি হাফিজ মাও. আনোয়ার হোসেন, উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাও. মখলিছুর রহমান, মাও. আইয়ুব আনসারী, কাতার আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান লাকি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালির বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের একটি গ্রামে এক নারীকে বিবস্ত্র করে পৈশাচিক নির্যাতন করা হয়েছে তা মধ্যযুগীয় যে কোন বর্বরতাকে হার মানিয়েছে। প্রশাসন তাৎক্ষনিক নির্যাতনকারীদের গ্রেপ্তার তো দূরের কথা বরং কোন খোঁজ খবর-ই করেনি।

Manual8 Ad Code

ঘটনার ৩২ দিন কেটে যাওয়ার পর ফেসবুকের মাধ্যমে আইনপ্রয়োগকারী সংস্থার নজরে আসাটা অত্যান্ত দুঃখজনক। এ ছাড়া খাগড়াছড়ির পাহাড়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, সাভারে নীলা রায়কে কুপিয়ে হত্যা, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তুলেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ হুমকিব স্বরুপ। এ সব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code