শিরোনাম
বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে মজিদপুর ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Coder Boss / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual3 Ad Code

যশোরের কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সুপরিকল্পনা নিয়ে রাজনীতি করেন বলেই আজকে দেশ উন্নয়নের মহাসড়কে। আগামী ২০২১ সালের আগেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায়ে রাখতে পারবে না। দলীয় কর্মকান্ড চলবে সংগঠনের নিময়ানুযায়ী। সংগঠন যত শক্তিশালী হবে, সরকারও তত শক্তিশালী হবে।

Manual5 Ad Code

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফফার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম প্রমুখ।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন প্রমুখ।

প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার কেশবপুরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে ১ কোটি ৬ লাখ টাকা ব্যায়ে প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন। পরে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের উদ্যোগে ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ৩২৩টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে সাড়ে ১৪ লাখ টাকা ও সবজী বীজ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code