শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আশাশুনিতে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Coder Boss / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

সাতক্ষীরা জেলাপ্রতিনিধিঃ

Manual7 Ad Code

আশাশুনিতে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষে ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এ স্লোগানকে সামনে রেখে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে সমাবেশে মিলিত হয়। আশাশুনি থানা পুলিশের আয়োজনে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীরের সভাপতিত্বে র‌্যালী শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসআই হাসানুজ্জামানের সঞ্চালনায় এসময় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর দাস, ওহিদুল ইসলাম, মোল্যা রফিকুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমীর রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, আওয়ামীগ নেতা নারী নেত্রী শাপলা খাতুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ধর্ষকেরা কোন দলের নয়, তাদের পরিচয় একটাই তারা নরপশু দেশ ও জাতির শত্রু। তাই এদের নিবৃত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি ইতোমধ্যে অধ্যাদেশ জারি করে ধর্ষকের শাস্তি মৃত্যুদ- প্রদানের আইন করেছেন। তাই সচেতন হয়ে নারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া উপজেলার শ্রীউলা, বুধহাটা, কুল্যা, বড়দল, প্রতাপনগর,দরগাহপুরসহ বিভিন্ন ইউনিয়নে বীট পুলিশিং এর আয়োজনে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষে অনুরুপ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code