শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শহিদ শেখ রাসেলের শুভ জন্মদিনে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিল

Coder Boss / ৭০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

আলীনূর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

আজ শহিদ শেখ রাসেলের শুভ জন্মদিন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ । ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

Manual8 Ad Code

শহিদ শেখ রাসেলের শুভ জন্মদিনে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিল। 
সেদিন আত্মস্বীকৃত খুনিরা শুধু জাতির পিতাকে হত্যা করেই শুধু ক্ষান্ত যায়নি, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার চিহ্নটুকুও নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের ওই ঘৃণ্য অপচেষ্টা যে শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে- এটি আজ প্রমাণিত। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালোবাসার নাম।

মানবিক চেতনা সম্পন্ন সকল মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধু ও তাঁর শিশুপুত্র শেখ রাসেলের দণ্ডপ্রাপ্ত খুনিরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে। সেই সব দণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা আজ সময়ের দাবি।

Manual3 Ad Code

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গতকাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি জানান।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন।

বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

Manual5 Ad Code

শেখ রাসেলের জন্মদিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সারা দেশের ন্যায় মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার পক্ষ থেকেও জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আজ বিকাল ৩টায় শহিদ শেখ রাসেলের ৫৭তম শুভ জন্মদিনের কেক কেটে জন্মদিন  উদযাপন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধাযুব কমান্ড সিলেট মহানগরের নব নির্বাচিত আহবায়ক মোঃ মানিক মিয়ার  পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল,সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সহকারী কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা যুবলীগ নেতা ও  মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন আহমদ,মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আলীনূর রহমান নয়ন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার কার্যকরী সদস্য ইয়ামিন তালুকদার, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট মহানগরের যুন্ম আহবায়ক সামাদুর রহমান, সিনিয়র সদস্য সুমন আহমদ, সন্তান কমান্ড নেতা নূর আহমদ কামাল সহ  জেলা, উপজেলা ও মহানগরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code