শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিজিবির হাতে আটক যুবককে আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ

Coder Boss / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

পলাশ পাল বিশেষ প্রতিনিধি:

Manual4 Ad Code

বহু নাটকীয়তার পর অবশেষে সন্ধান মিলেছে বিজিবি’র হাতে আটক আব্দুর রউপ আবুর। আবুকে আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বাল্লা বিজিবি’র নায়েব সুবেদার জাহাঙ্গীর।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সকালে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ জড়ো হয়ে আহত আবু’র খোঁজ করতে থাকে। বাল্লা বিজিবির নায়েব সুবেদার আবুকে আটকের ঘটনা অস্বীকার করলে সারা এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিজিবি’র হাতে আটক আবুকে খুন করে লাশ পাশের খোয়াই নদীতে ফেলে দেয়া হয়েছে বলেও প্রচার হয় এলাকায়।

খবর পেয়ে চুনারুঘাট ওসি এম এ আশরাফ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। ওসি আশরাফ বিজিবি’র সুবেদার জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করেন।

এর আগে বুধবার রাত প্রায় সাড়ে ১১ টায় বাল্লা পরিত্যক্ত রেল ষ্টেশন থেকে আবুকে আটক করেছিলেন বিজিবি’র সিকিউরিটি এরশাদ। আবুর বাড়ি গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামে। তার বাবার নাম আঃ ছত্তার।

এলাকাবাসিরা জানান, ছোট বোনের জন্য ওষুধ কেনার জন্য আবু রাতে বাল্লা বাজারে গেলে সিকিউরিটি এরশাদসহ একদল বিজিবি জোয়ান তাকে আটক করে বাল্লা খেলার মাঠে নিয়ে বেদম প্রহাড় করতে থাকে। আবু’র শোর চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে বিজিবি জোয়ানরা তাদেরকে মাঠে প্রবেশ করতে দেয়নি। এক সময় আবুর শোর চিৎকার বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসির মাঝে উত্তেজনা দেখা দেয়।

জাহাঙ্গীর বলেন, আবু হাসপাতালে রয়েছে। চিকিৎসার পর আহত আবুকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Manual6 Ad Code

টেকেরঘাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ আলী ও নুরু মিয়া বলেন- আবু কোন ধরনের অপরাধের সাথে জড়িত নয়। সে এলাকায় শান্ত প্রকৃতির ছেলে হিসেবে সমাদৃত। সে বহু কষ্ট করে ছোট ভাই বোনদের মানুষ করতে পরিশ্রম করে আসছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code