শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকায় অপহৃত বানিয়াচঙ্গের পাঁচ মাসের শিশু বাচ্চা রিভা মনিকে উদ্ধার করলেন পুলিশ সুপার শামসুন্নাহার।।

Coder Boss / ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

রিতেষ কুমার বৈষ্ণব( হবিগঞ্জ জেলা প্রতিনিধি)

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রা পাশা গ্রামের মোশাহিদ মিয়ার নাতনি রিভা আক্তার নামের পাঁচ মাস বয়সের শিশু বাচ্চা কে ঢাকা গাজী পুরের শ্রী পুর এলাকা থেকে গত মঙ্গলবার দুপুরে অপহরণ করার দুই দিনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ ।

জানা যায় মোশাহিদ মিয়ার মেয়ে লাইজু আক্তার জীবিকার তাগিদে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে ভারা বাসায় অবস্থান করত।

সেখান থেকে পাঁচ মাস বয়সী শিশু কন্যা রিভামনিকে অপহরণের দুদিন পর টাঙ্গাইলের মির্জাপুর মিরদেওহাটা গ্রাম থেকে উদ্ধার করেছে গাজীপুর জেলা পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার দায়ে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পুলিশ সুপার শামসুন্নাহার।

Manual3 Ad Code

গ্রেপ্তার হওয়া দম্পতি টাঙ্গালের মির্জাপুর উপজেলার শশধরপটি গ্রামের বাদল মিয়ার ছেলে হৃদয় মাহমুদ ও তার স্ত্রী মিতু ওরফে সোনালী আক্তার।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ২৭ অক্টোবর দুপুরে গাজীপুরের শ্রীপুরের ধনুয়া গ্রামের অজিতের বাড়ির ভাড়াটিয়া লাইজু বেগম তার পাঁচ মাস বয়সী শিশু কন্যা রিভামনিকে প্রতিবেশী ভাড়াটিয়া সোনালী আক্তারের কাছে রেখে গোসল করতে যান।

Manual7 Ad Code

গোসল করে ফিরে এসে দেখেন তার প্রতিবেশী সোনালী আক্তার ও বাচ্চাটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে শ্রীপুর থানায় অভিযোগ করা হয়।

এরই প্রেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইলের মির্জাপুর থানার মিরদেওহাটা গ্রামের সালামের বাড়ি থেকে মিতু ওরফে সোনালী আক্তার ও তার স্বামী হৃদয় মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

এ সময় জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি গন জানায়, দীর্ঘদিন তাদের ঘরে কোন সন্তান না হওয়ায় তারা রিভামনিকে চুরি করেছে। তাদের কথা কতটুকু সত্য তা তদন্ত করে দেখা হচ্ছে, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code