শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে দশঘর ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যানসহ বিএনপির ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

Coder Boss / ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

বিশ্বনাথে দশঘর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ ১৫৫জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করে বিশ্বনাথ থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে।

Manual5 Ad Code

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বিশ্বনাথ থানার এসআই নুর হোসেন বাদি হয়ে উপজেলার দশঘর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানকে প্রধান আসামি করে ৩৫জনের নাম উল্লেখ করে আরও ১২০জনকে অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেন। মামলা নং ২০।

সরকারি কাজে বাঁধা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাধি নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখা, ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাধি বহনকারী পিকআপ গাড়ি ভাংচুর এবং হামলার অভিযোগে এ মামলা দায়ের করে পুলিশ।। জানাগেছে, দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ৩৮৫ ভোটের ব্যবধানে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী জবেদুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ‘ধানের শীষ’ প্রতীকের এমাদউদ্দিন খান। ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী এমাদউদ্দিন খান পান ৩ হাজার ১৬৬টি ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জবেদুর রহমান পান ২ হাজার ৭৮১টি ভোট।

এছাড়া ‘ঘোড়া’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সামছু মিয়া লয়লুছ পেয়েছেন ২ হাজার ৭৪১ ভোট, ‘আনারস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আবুল হোসেন পেয়েছেন ১ হাজার ৫০৬ ভোট ও ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টির মনোনীত আবদুল মন্নান পেয়েছেন ১২২ ভোট। ইউনিয়নের ১৪ হাজার ১১৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১০ হাজার ৫২৫ জন ভোটার। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ২০৯। শতকরা ভোট প্রয়োগের হার ৭৪.৫৫%।

Manual4 Ad Code

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারদের সরব উপস্থিতিতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়। তবে ফলাফল ঘোষণা করাকে কেন্দ্র করে উপজেলার মাছুখালীবাজারস্থ একটি কেন্দ্রে মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাধি নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন উত্তেজিত ধানের শীষের প্রার্থীর সর্মথকরা। এসময় ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাধি বহনকারী পিকআপ গাড়ি ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ কয়েক ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

Manual3 Ad Code

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা সাংবাদিকদের বলেন, আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code