শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে,শেরপুরে ইয়াবাসহ আবার ও মাদক সম্রাট চাম্পা গ্রেফতার

Coder Boss / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

মৌলভীবাজার বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে একাধিকবার মাদক মামলার আসামি নবীগঞ্জের এক মাদক বিক্রেতাকে ২২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ৷

Manual5 Ad Code

শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশের একটিদল বাজারের বিভিন্ন জাগায় অভিযান পরিচালনা করেন।

Manual6 Ad Code

অভিযানে নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের মৃত. লেফাস মিয়ার ছেলে চিহ্নিত ইয়াবা বিক্রেতা ও এলাকার মাদক সম্রাট নামে খ্যাত জাবেদ মিয়া ওরপে চাম্পা (৪০) শেরপুর বাজার কলি হোটেলের সামন থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায় যায়, গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা চাম্পা মাদক মামলায় অনেকবার জেল হাজতে গিয়েছে। মাদক মামলায় গত মাস দু’এক আগেও জেল হাজতে থাকার পর বেরিয়ে আসে। কিন্তু হাজতে যাওয়ার পরেও মাদক ব্যবসা কিছুতেই ছাড়েনি। মাদক ব্যবসা যেনো তার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে।

সূত্র আরও জানায়- গ্রেফতার হওয়া চাম্পাকে পুলিশ কয়েকবার মাদক মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। প্রত্যেকটি মামলায় গ্রেফতারের পর ২/৩ মাস পরেই জামিনে বের হয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।

এব্যাপারে- শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতা গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ২২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এবং গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা চাম্পার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

Manual2 Ad Code

তিনি আরও জানান- শেরপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code