শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে স্বচ্ছতা গোল্ডকাপ ফুটসাল ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

Coder Boss / ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

বানিয়াচং প্রতিনিধিঃ

Manual1 Ad Code

বানিয়াচংয়ে প্রথমবারের মত স্বচ্ছতা গোল্ডকাপ ফুটসাল ফুটবল ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। জমজমাট ফাইনাল খেলাটি রাতের আধারে কৃত্রিম আলোতে অনুষ্টিত হয়েছে।
নতুন ধরনের এই ফুটসাল খেলা দেখার জন্য উন্মুখ দর্শকদের আগমন ছিল লক্ষ্যনীয়। এমনকি মাঠের পাশের মহারতœ পাড়া বিদ্যালয়ের দোতলার ছাদে মহিলা দর্শকও ছিলেন। ফুটবল খেলার সংক্ষিপ্ত সংস্করনের নাম হচ্ছে ফুটসাল। আমাদের দেশে এখনও ফুটসাল খেলার নাম ও নিয়ম-কানুন অনেক দর্শকেরই অজানা। এই খেলাটিও ফুটবল দিয়েই খেলতে হয়। তবে নিয়ম ব্যাতিক্রম প্রতি দলে খেলোয়ার ৫জন। খেলার সময় ৫০ মিনিট। মাঠের পরিসরও ক্ষুদ্র।
বানিয়াচংয়ের রাজবাড়ী‘র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বচ্ছতা‘র ব্যানারে ও দেওয়ান আহমদ জুলকারনাইন(আহমদ রাজা) রাজা‘র পৃষ্টপোষকতায়,আলী ফুটবল একাডেমীর উদ্যোগে স্বচ্ছতা গোল্ডকাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
বানিয়াচং উপজেলার ২নম্বর ইউনিয়নের জুয়েল মাঠে ৮ জানুয়ারী শুক্রবার রাত ৮টায় খেলাটি অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ ও পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ক্রীড়াসংস্থার সাধারন সম্পাদক আমীর হোসেন মাষ্টার।
বানিয়াচং থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া,প্রধান পৃষ্টপোষক দেওয়ান আহমদ জুলকারনাইন(আহমদ রাজা), পাচ মহল্লার সরদার হাজী মোঃ আব্দুর রশীদ,লন্ডন প্রবাসী মোঃ সোহেল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক এনামূল হোসেন খান বাহার,সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,ক্রীড়া ব্যাক্তিত্ব মাসুকুর রহমান মাসুক,ব্যাবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক শাহজাহান মিয়া,জেলা তাতীলীগ নেতা পারভেজ আলম, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সাধারন সম্পাদক খলিলুর রহমান,সাংবাদিক আব্দুল হক মামুন, সর্দার মনিরুজ্জামান লেচু,সাবেক খেলোয়ার বাবুল মিয়া,এডঃ আসাদুজ্জামান খান তুহিন,ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল,যুবলীগ নেতা জসিম উদ্দিন,সাবেক খেলোয়ার আব্দুস সালাম লস্কর, কাউছার আহমেদ শিহাব, সাংবাদিক পলাশ,অপুু,সুজন প্রমূখ।
খেলাটি পরিচালনা করেন রেফারী ফারুক আহমেদ।
লীগ পদ্ধতির টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করে।
ফাইনাল খেলায় অংশগ্রহন করে চানপাড়া ও তামজিদ ফ্যাশন।
খেলার ফলাফল চানপাড়া ২ গোল ও তামজিদ ফ্যাশন ১ গোল।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code