শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মসজিদে টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেল বানারীপাড়ার ১২ শিশু কিশোর।

Coder Boss / ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

Manual5 Ad Code

জাকির হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ মসজিদে টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেল ১২ শিশু কিশোর। শেরে বাংলার পূণ্যভূমি বরিশালের বানারীপাড়ার চাখারের চালিতাবাড়ী ও পূর্ব জিড়ারকাঠি গ্রামের ১২ জন শিশু-কিশোর তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এই উপহার পেল। ২৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চাখারের চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে মসজিদ সংলগ্ন চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।এসময় তাদের মুসলিম জাহানের চার খলিফাহ বিশিষ্ট সাহাবীগন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের জীবনী পুস্তকও উপহার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হল- চাখারের চালিতাবাড়ি গ্রামের মোঃ ইব্রাহিম, মোঃ সিয়াম হাওলাদার, মোঃ ফাহাদ, মোঃ মমিন,মোঃ আব্দুল্লাহ্, মোঃ সোহান, মোঃ কাওছার ঘরামী, মোঃ ফারদিন, মোঃ নেয়ামুল ও মোঃকাওছার বেপারী, পূর্ব জিড়ারকাঠি গ্রামের মোঃ রাজু হোসেন ও মোঃ রানা হোসেন। ধর্মভীরু এ শিশু-কিশোররা বাই সাইকেল উপহার পেয়ে উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত।চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আঃ হামিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন- ঝালকাঠির মুহাম্মদপুর বিআর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আলী হায়দার নিজামী। বিশেষ অতিথি ছিলেন- মাদারীপুরের কালকিনি শিকার মঙ্গল রাশেদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা হাসানুজ্জামান, চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলনা মোঃ কাওছার। সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি ছিলেন- চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য সুমন খান প্রমুখ। উপস্থিত ছিলেন চালিতাবাড়ি কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার সালাউদ্দিন, আয়োজক কমিটির সদস্য মাহাবুব হাওলাদার, সিপিজে সোসাইটির সদস্য জিয়াউল হক, রুবেল হোসেন, মহিউদ্দিন মাহি, মানিক হাওলাদার, হাফিজুর রহমান রাসেল, সাইফুল ইসলাম রুবেল, হুমায়ুন কবির সোহেল প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code