শিরোনাম
জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কৃষকের মাথায় হাত

Coder Boss / ৫৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

আল-মামুন খান, তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইলে ঝড়ো বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪ই এপ্রিল রবিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা চার ঘন্টা ঝড়ো বৃষ্টিতে ও গরম হাওয়ায় ফসলের ক্ষেতের ধান পুড়ে গেছে।
এতে করে তাড়াইলের হাজারো কৃষকদের সোনার ফসল ধ্বংস হয়ে গেছে। কৃষকেরা আর সপ্তাহ দুয়েক পরেই মাঠের সোনার ফসল কেটে ঘরে তুলত। তখন কৃষকের মুখে ফোঁটে উঠত আনন্দের হাসি। ঘরে ঘরে আনন্দের জোয়ার বয়ে যেতো। উল্টো সব হারিয়ে আজ কৃষক ও তাদের পরিবার দিশেহারা। ক্ষেতের ফসল যাদের একমাত্র অবলম্বন তাদের অবস্থা আরও বেশি করুন। গত চার-পাঁচ মাস যাবত যে জমিতে কৃষক শ্রম,ঘাম,অর্থ ব্যয় করেছিল কিছু পাওয়ার আশায় সেই আশা-ভরসা এক নিমিষেই শেষ করে দিয়েছে এক আচমকা ঝড়ো হাওয়া। কিভাবে সারাবছর কাটবে,কিভাবে জোগাড় করবে সারের খরচ, তেলের খরচ,বীজের টাকা,পরিশ্রমের ঘাম? এক ঝড়েই মূহুর্তের মধ্যে ধূলিসাৎ করে দিল কৃষকের স্বপ্ন। এই অবস্থা থেকে কিভাবে সারাবছর দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে সে কথা বলতে পারছেন না কোনো কৃষক। কিছু কিছু কৃষকের সর্বত্র হারাতেও হতে পারে ধানের এই ক্ষতির কারণে।
তাড়াইলের তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের কৃষক মোঃ স্বপন খান, মোঃ সফিক ভূইয়া, মোঃ মকুল খান,আলম খান,ইসলাম খান ও ঘোষপাড়া গ্রামের আসাদ ভূইয়া বলেন, বোরো ধানের এই বছর অন্যান্য বছরের তুলনায় অধিক বেশি ফলন হয়েছিল। তারা বলেন যদি এই ধান কৃষকেরা কেটে ঘরে তুলতে পারত তাহলে তারা অনেক লাভবান হতে পারত। কৃষকদের আকুল আবেদন ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে যেন সরকার সুদৃষ্টি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code