শিরোনাম
জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশায় হাওরে বোরো জমির ধান কাটা উৎসব

Coder Boss / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি

Manual6 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের বাসিন্দা কৃষক দীন ইসলামের (৪৪) বোরো জমির ধান কেটে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ৫ (এপ্রিল) বিকেল পৌনে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসানের নেতৃত্বে উপজেলার আতলা হাওরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকেরাও এই ধান কর্তন উৎসবে অংশ নেন।
পরে বোরো ধান কাটা উৎসব উপলক্ষ্যে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো মুনতাসির হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম,পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেনারি সার্জন আল মাহমুদ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর বিপি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নির্মল সরকার, উপসহকারি কৃষি কর্মকর্তা কামরুল হাসান,সাখাওয়াত হোসেন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আবদুল বারেক ছোটন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম বলেন,এবার বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে।আবহাওয়া অনুকুলে থাকলে চলতি এপ্রিল মাসের মধ্যেই এ উপজেলায় আবাদকৃত বোরো জমির ধান কাটা শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।
ইউএনও মো.মুনতাসির হাসান বলেন,কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code