শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লোহাগাড়ায় দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

Coder Boss / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

সপ্তাহব্যাপী লকডাউনের প্রতিবাদ ও মার্কেট খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন লোহাগাড়া বটতলী ব্যবসায়ীরা ।

সোমবার থেকে রবিবার পর্যন্ত বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে, যেখানে জরুরি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া মার্কেট-শপিংমল বন্ধ রাখতে বলা হয়েছে।

Manual7 Ad Code

এরই প্রতিবাদে ৫ এপ্রিল ( সোমবার) লোহাগাড়া দোকান মালিক ও ব্যবসায়ীরা বটতলী মোটর স্টেশনে বিক্ষোভ করেছেন। এই সময় তারা ‘লকডাউন মানি না’ বলে শ্লোগান দেন।

এসময় লোহাগাড়া বণিক সমতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল, সাংগঠনিক খোরশেদ আলমসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা।

Manual8 Ad Code

ব্যবসায়ীরা বলেন, ”আমরা ব্যবসায়ীদের সারা বছরের ব্যবসা হয় এই সময়ে, ঈদের আগের দুই মাসে। গত বছর আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এবারও যদি এই সময় মার্কেট বন্ধ থাকে, তাহলে তো আমাদের পথে বসে যেতে হবে।”

তারা দাবি করেন, যেভাবে বিশেষ বিবেচনায় শিল্প-কারখানা চালু রাখা হয়েছে, সেভাবে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার সুযোগ দেয়া হোক।

এদিকে খবর পেয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।

এসময় ব্যবসায়ীদের নেতাদের সাথে কথা তারা বলেন।

Manual8 Ad Code

ব্যবসায়ীরা তাদের দাবী তুলে ধরে বলেন , এবারও যদি পরবর্তীতে লকডাউনের সময় বাড়ানো হয়, তাহলে ঈদের মৌসুমের এই সময়ে তারা ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হবেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code