শিরোনাম
জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রমিক সংকট নিরসনে কম্বাইন হারভেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেঃ মুহিবুর রহমান মানিক এমপি

Coder Boss / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে ধান কাটার মেশিন কম্বাইন হারভেষ্টার বিতরণকালে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে ধানকাটার মেশিন কম্বাইন হারভেস্টার কৃষকদের হাতে তুলে দিচ্ছে। কৃষি খ্যাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। একটি কম্বাইন হারভিষ্টার মেশিন ওই এলাকার কৃষরা স্বল্প খরছে ধান কাটার কাজে ব্যবহার করতে পারবে। বতর্মান পরিস্থিতিতে কৃষি কাজে শ্রমিক সংকট নিরসনে এ মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের হাতে কম্বাইন হারভেস্টার তুলে দিয়ে তিনি আরো বলেন, এ মেশিন ব্যবহার করে যাতে এলাকার অন্যান্য কৃষক উপকৃত হতে পারে সেদিনও খেয়াল রাখতে হবে। তিনি বলেন, প্রতিটি মেশিনের বর্তমান বাজার মুল্য ৩১ লক্ষ টাকা। সরকার ১৯ লাখ ৬০ হাজার টাকা ভর্তুকি দিয়ে মাত্র ১১ লাখ ৪০ হাজার টাকায় ইয়ানমার ব্রান্ডের এ মেশিন কৃষকদের হাতে তুলে দিচ্ছে। এ সপ্তার মধ্যেই আরো ৭টি মেশিন বিতরণ করা হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাাঙ্গনে উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের সহায়তায় কৃষকের মধ্যে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি যন্ত্র বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্চাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়সহ কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন। উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র কৃষক আব্দুর রহমান, ইসলামপুর ইউনিয়নের গাংপাড়-নোয়াকোট গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র কৃষক মানিক মিয়া এবং জাউয়া ইউনিয়নের গনিপুর গ্রামের কাজী আরমান মিয়ার পুত্র কৃষক কাজী আব্দুল কাইয়ূমের হাতে একটি করে কম্বাইন হারভেষ্টার মেশিন তুলে দেন এমপি মানিক। কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি মেশিনের বাজার মুল্য ৩১ লক্ষ টাকা। সরকার ১৯ লাখ ৬০ হাজার টাকা ভর্তুকি দিয়ে মাত্র ১১ লাখ ৪০ হাজার টাকায় ইয়ানমার ব্রান্ডের এ মেশিন কৃষকদের হাতে তুলে দিচ্ছে। এসব কৃষি যন্ত্র সরবরাহ করছে এসিআই কোম্পানী। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code