শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজনৈতিক ‘উপর মহলের’ চাপে সাজানো মামলায় গ্রেফতার দৈনিক আমার হবিগঞ্জের বিশেষ প্রতিনিধি ঝলক

Coder Boss / ৬৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ

Manual4 Ad Code

চুনারুঘাট পৌরসভার মধ্যবাজারে চুনারুঘাট-সাতছড়ি সড়কে মোটরসাইকেলের গতি তাৎক্ষনিকভাবে নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশের চেকপোস্টের সিগন্যাল অমান্য করায় আটক হন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বিশেষ সংবাদদাতা শাহনুর বখত চৌধুরী ঝলক। পরে এ সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক ‘উপর মহলের’ চাপে সাজানো মাদকের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করে চুনারুঘাট থানা পুলিশ। ঝলক হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত সৈয়দ বখত-এর পুত্র। তিনি নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ডে শেভরনে দীর্ঘদীন ধরেই কর্মরত আছেন। জানা যায়, দৈনিক আমার হবিগঞ্জের পক্ষে অনুসন্ধানী সংবাদ সংগ্রহের কাজ শেষে চুনারুঘাট থেকে হবিগঞ্জে ফেরার পথে ঝলকের মোটরসাইকেলে লকডাউনের কারণে পথিমধ্যে আটকে যাওয়া জনৈক ফারুক মিয়াকে লিফট দেন। বুধবার রাতে ঝলক মোটরসাইকেলে করে চুনারুঘাট পৌরসভার মধ্যবাজার কালা মিয়ার মুদি দোকানের সামনে আসলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সিগন্যাল দেন। ওই সময় ঝলককে তার সঙ্গীয় ফারুকসহ সিগন্যাল অমান্য করার অপরাধে পুলিশ আটক করে। এই খবর দৈনিক আমার হবিগঞ্জ বিদ্বেষী রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়লে পুলিশকে তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে চালান দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। ফলে পুলিশ বাধ্য হয়ে ফারুক মিয়ার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার দেখান এবং ফারুককে মোটরসাইকেলে বহনের দায়ে ঝলককেও অভিযুক্ত দেখান। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, শাহানুর বখত চৌধুরী ঝলক দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করায় তিনি রাজনৈতিক উপর মহলের প্রথম থেকেই কুদৃষ্টিতে ছিলেন। এ ব্যাপারে ঝলক জানান, সংবাদ সংগ্রহের কাজে চুনারুঘাট গিয়েছিলাম। মোটরসাইকেলের হেডলাইটের আলো কম থাকায় পুলিশের চেকপোস্ট এবং সিগন্যাল দেখতে পাইনি। সিগন্যাল অমান্যের ঘটনায় তাকে আটক করা হলেও তাকে মিথ্যা মাদকের মামলায় আসামী করা হয়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code