শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পুলিশ সুপার মহোদয় কুষ্টিয়ায় দৃষ্টি দিন কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সনকে চোখ বেঁধে পুলিশি নির্যাতন বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

Coder Boss / ৫৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

সেলিম মাহবুব,সিলেটঃ
কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সনকে চোখ বেঁধে পুলিশি নির্যাতন। কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরা পার্সনকে আটক করে থানায় নিয়ে এসে চোখ বেঁধে নির্যাতন করেছে বলে জানা গেছে। বুধবার ভোরে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া সংঘর্ষ চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। নির্যাতনের শিকার হয়েছেন এটিএন বাংলার ক্যামেরা পার্সন নাজমুস হাসিব।
নাজমুস হাসিব জানান, দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবি পুলিশ আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। কুমারখালী থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়েই নির্যাতন শুরু করে। পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমে দরজা আটকিয়ে চোখ বেঁধে তাকে হকিস্টিক ও হাতুরী দিয়ে নির্যাতন করে। বর্তমানে তিনি কুমারখালী থানার হাজতে অসুস্থ অবস্থায় রয়েছেন।
পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা অস্বীকার করে বলেন এ জাতীয় কোন ঘটনা ঘটেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে কুমারখালী থানায় সর্বস্তরের সাংবাদিক অবস্থান করছিলেন। এর সঠিক ব্যবস্থা নেয়া না পর্যন্ত সাংবাদিকরা থানা চত্বরে অবস্থান করবেন বলে জানান। এদিকে সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় এবং সর্বশেষ কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন নাজমুস হাসিবকে চোখ বেঁধে মারধর ও নির্যাতনের বিরুদ্ধে বিবৃতি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি খন্দকার আছিফুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ।
বিবৃতিতে উক্ত ঘটনার সঠিক তদন্তের ব্যবস্থা করে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে কুষ্টিয়ার পুলিশ সুপারে দৃষ্টি আকর্ষণ করা হয়।
নাহলে সারাদেশে মানববন্ধন কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code