শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় শনিবার থেকে সাত দিনের লকডাউন, মানতে হবে যেসব বিধিনিষেধ

Coder Boss / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

Manual6 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা থেকে;

সাতক্ষীরা জেলায় আগামী শনিবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষনা করা হয়েছে। করোনা সংক্রমনের হার আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘করোনা প্রতিরোধ’ বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্র জানিয়েছে কয়েকদিনের গড় হিসেবে সাতক্ষীরায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৫৭ শতাংশ। অপরদিকে করোনা পজিটিভ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেনটিনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন।

Manual4 Ad Code

জেলা প্রশাসক জানান লকডাউনের এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে ওষুধ ফার্মেসী, হাসপাতাল , ক্লিনিক অ্যাম্বুলেন্স এবং বিদ্যুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে। একইসাথে ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি স্বাভাবিক থাকবে তবে বন্দরের দোকানপাট বন্ধ থাকবে। দুরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল এ সময় বন্ধ থাকবে। বন্ধ থাকবে মোটর সাইকেল চলাচলও। সাতক্ষীরার সাথে যশোর ও খুলনার সড়ক যোগাযোগে পয়েন্টগুলিতে পুলিশ চেকপোষ্ট থাকবে। এ সময় সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমান আদালত। বাধা নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান করোনা সংক্রমনরোধে সকলকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Manual1 Ad Code

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ্জোহরা। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code